E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চুয়াডাঙ্গায় মাঠ থেকে কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার

২০২৪ জুন ০১ ১৬:০৬:৫০
চুয়াডাঙ্গায় মাঠ থেকে কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার

শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ মাঠ থেকে রাজাই ওরফে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত রাজ্জাক ওরফে রাজাই সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত বেছের আলীর ছেলে। তিনি কবিরাজি পেশায় যুক্ত ছিলেন। এছাড়াও তিনি চাষাবাদ করতেন। নিহত রাজ্জাকের দুই ছেলে মালেয়শিয়া প্রবাসী। তাকে কে বা কারা কেন হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। হত্যার সাথে জড়িতদের ব্যাপারে পুলিশি অনুসন্ধান শুরু হয়েছে।

(এসএল/এসপি/জুন ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test