সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
লতিফ নুতন, সিলেট : জলাবদ্ধতার কারণে সিলেট নগরবাসী বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। তবে নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে থাকায় বন্যাকবলিত উপজেলাগুলোতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
নগরের উপশহর, যতরপুর, জামতলা, চালিবন্দর, কাজীরবাজার, তের রতন, সোবহানীঘাট, মেন্দিবাগ, এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। জলাবদ্ধ নগরের চালিবন্দর এলাকার শম্পা রানী দে শনিবার বিকেলে বলেন, ‘পানির মাঝে ভাসতাছি। না আছে খাওয়ার পানি, না আছে নাওয়ার (গোসলের) পানি, না আছে ব্যবহারের পানি। আমরা কিভাবে চলমু। সারা শরীরে চুলকাচ্ছে।’
বিশুদ্ধ পানি কিভাবে জোগাড় করছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সিটি করপোরেশন মাঝেমধ্যে ছাড়ে একটু পানি। তখন কোমর পানি ভেঙে গিয়ে খাওয়ার জন্য এক ফোঁটা পানি নিয়ে আসি। চার দিন ধরে এমন চলছে।’
দূরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পানি সংগ্রহ করে বাসায় ফিরছিলেন এলাকার আরেক বাসিন্দা লায়েছ আহমদ। তিনি বলেন, ‘তিন দিন ধরে পানি নাই। সাপ্লাইয়ের পানি আধাঘণ্টা দিয়ে এরপর বন্ধ করে দেয়। এখানে ৩০০ থেকে ৪০০ পরিবার আছে। সবাই খাবার পানির সংকটে। গোসল করিনি তিন দিন হয়।’
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘সিসিকের পানির লাইন অনেক এলাকায় ডুবে থাকায় পানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। তবে আজকে (শনিবার) থেকে আমরা জলাবদ্ধ এলাকাগুলোর মানুষের মাঝে শুকনা খাবারের পাশাপাশি দুই লিটার করে পানি সরবরাহ শুরু করেছি।’
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ধীরগতিতে কমতে পারে। এতে ধীরগতিতে হলেও সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালে সিলেট জেলার দুটি নদীর পানি বিপত্সীমার ওপরে ছিল। সকাল ৯টায় কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসীদ পয়েন্টে বিপত্সীমার ১৯৪ সেন্টিমিটার ও বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ সময় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপত্সীমার ৮৫ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে বিপত্সীমার সাত সেন্টিমিটার ওপরে ছিল।
এদিকে আজ বিকেলে জেলার নদ-নদীর পানি আরো খানিকটা কমেছে। বিকেল ৩টায় কুশিয়ারার পানি অমলসীদে ১৮৯ সেন্টিমিটার ও শেওলা পয়েন্টে সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদীর পানিও কমে বিকেলে কানাইঘাট পয়েন্টে ৮২ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ছয় সেন্টিমিটার ওপরে ছিল।
জেলার গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এসব এলাকার নিম্নাঞ্চলে পানি এখনো থাকলেও তা সময়ের সঙ্গে সঙ্গে কমছে। গোলাপগঞ্জ উপজেলা, দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজারে নদীর পানি নেমে গেছে।
(এলএন/এসপি/জুন ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘হাজারবার বর্ণবাদের শিকার হয়েছি’
- তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
- মুক্তিবাহিনী দিনাজপুরে পাকসেনাদের ওপর আক্রমণ চালায়
- কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে আনন্দমুখর নৌকাবাইচ
- স্কুলের ১৭ ল্যাপটপ চুরির প্রতিবাদ ও উদ্ধারের প্রতিবাদে মানববন্ধন
- কালিগঞ্জে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
- পাহাড়ের মাটি থেকে ঢাবির নেতৃত্বে কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল রিফাত
- মহম্মদপুরে ইকরা মডেল মাদ্রাসায় সিরাতুন্নবী উপলক্ষে ইসলামিক অনুষ্ঠান
- চাটমোহরে জীবাশ্ম জ¦ালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরা যুবলীগের সাবেক আহবায়কসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ৪
- বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২
- সুমন হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেপ্তার, ৭ দিনের রিমাণ্ড আবেদন
- উচ্চ হর্নে অতিষ্ঠ আদমদীঘির মানুষ, নীরব এলাকা যেন কাগজেই
- রোটারি ক্লাবের উদ্যোগে জামালপুরে মাদকবিরোধী সমাবেশ ও ফ্রি চিকিৎসা
- ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল’
- ১৩ বিঘা জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
- হাজারীবাগে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি
- বন্ধ শিল্পে প্রাণ ফিরুক
- মাদারীপুরের টেকেরহাট বন্দরে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হাসপাতাল উদ্বোধন
- ‘কিছু সাংবাদিকের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে’
- ‘মানুষের চেয়ে পশুদের বিশ্বাস করা আমার কাছে সহজ’
- উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের বেসরকারি মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
- ‘স্বদেশী কেইন নয়, মেসিই ব্যালন ডি-অর দাবিদার’
- ১১ দলের রংপুর লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি
- লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলার আসামী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








