ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : ফায়ার সার্ভিসের ষ্টেশন থেকে মাত্র চার কিলোমিটার পথ আসতে ৫০ মিনিট সময় নিয়েছে তালতলী ফায়ার সার্ভিস কর্মিদের। ফায়ার সার্ভিস কর্মীদের অতিরিক্ত সময় নেওয়ায় মা বাবার চোখের সামনেই ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে জুনায়েদ নামের পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে বইছে শোকের মাতম।
ঘটনাস্থলে দেরীতে পৌছানোর কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন তালতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার বদিউজ্জামান।
অগ্নি দুর্ঘটনায় বসতঘর পুড়ে যাওয়া ও শিশু জোনায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান মিলন।
সোমবার (৩জুন) রাত আটটার দিকে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নে বড়অঙ্কুজান পাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং গেট এলাকার সালাম গাজীর বাড়ীতে এ অগ্নি দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জুনায়েদ সালাম গাজীর ছেলে। এঘটনায় জুনায়েদ এর মৃত্যুর খবরে শুনে বড়ভাই জুবায়ের অসুস্থ হয়ে তালতলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘরে কেরোসিনের কুপি জ্বালিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায় নিহত জুনায়েদের মা কুলসুম বেগম। কিছুক্ষণ পরে ঘরে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত তালতলী ফায়ার সার্ভিস ষ্টেশনের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করে। বেশ কয়েকবার ফোনে চেষ্টা করার পরে ফোন রিসিভ করে তালতলী ফায়ার সার্ভিস ষ্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এবং দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আশ্বাস দেন তারা। ফোনে কথা বলার ৩০ মিনিট অতিবাহিত হলেও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে না যাওয়ায় আবারো ষ্টেশনের মোবাইল ফোনে যোগাযোগ করলে ষ্টেশন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্দেশ্যে গিয়েছেন বলে জানানো হয়। প্রায় পঞ্চাশ মিনিট পরে মাত্র চার কিলোমিটার দুরত্বের ঘটনাস্থলে পৌঁছায় তালতলী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা। ততক্ষণে ঘরে ঘুমিয়ে থাকা শিশু জোনায়ের মা বাবার চোখের সামনেই আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এসময় ঘর থেকে আগুনে পোড়া শিশু জোনায়েদের মরদেহ উদ্ধার করে।
তবে ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িতে কোন জরুরী সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
তালতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার বদিউজ্জামান ঘটনাস্থলে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগার বিষয়টি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। তিনি জানান, পথে নির্বাচনী জনসভা শেষে রাস্তায় মানুষ থাকায় তাদের পাশ কাটিয়ে ঘটনাস্থলে অতিরিক্ত সময় লাগাকে কারন হিসেবে উল্লেখ করেছেন তিনি। এসময় ৫০ মিনিট সময় লাগার বিষয়টি অস্বীকার করে ১০মিনিট অতিরিক্ত সময় বেশি লেগেছে বলে স্বীকার করেন। ষ্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছাতে ৩-৪মিনিটের দুরত্বের কথা জানান ষ্টেশন মাষ্টার। বারবার ফোন দেওয়ার বিষয়টি অস্বীকার করে ষ্টেশন মাষ্টার বদিউজ্জামান দুবার ফোন দেওয়ার কথা স্বীকার করে প্রথমবার ফোন রিসিভ করেননি বলে জানান।
জরুরি সাইরেন না বাজানোর বিষয় জানতে চাইলে, সাইরেনটি অকেজো হয়ে পরেছে বলে জানান তিনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান মিলন বলেন, অগ্নি দুর্ঘটনায় ঘর পুড়ে যাওয়া ও এসময় দগ্ধ হয়ে জোনায়েদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এবিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলমান আছে।
(এসএস/এএস/জুন ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’
- উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যা
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সততা ও সাহসিকতার বিজয়, একজন শরীফ উদ্দিনের গল্প
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: কূটনৈতিক ও রাজনৈতিক জটিল পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ
- চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রুটে বহাল রাখার দাবি
- গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২
- পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
- ‘বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ’
- ‘জামায়াত-শিবির কৌশলে আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে’
- রমজানে নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের বাকিতে ঋণসুবিধা
- বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, বাড়লো বয়স
- রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও নতুন ভবন নির্মাণের উদ্যোগ
- সাতক্ষীরা জজ আদালতের ভিপি কৌশুলী নূরুল আমিনের নিয়োগ বাতিল
- কুমিল্লায় মুক্তিবাহিনী কামালপুর পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- লক্ষ্মীপুরে নৌকার মনোনয়ন পেলেন যারা
- ভোলার তজুমদ্দিনে সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল চোর শনাক্ত
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- ভৈরবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অভিযান
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফাঁসাতে সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- শকুন এবং আমি
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ফায়ার সার্ভিস কর্মীদের গাফিলতিতে অগ্নি দগ্ধে নিহত শিশু!
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
১১ নভেম্বর ২০২৬
- ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে আলোচনা, নগরকান্দায় বন্ধ ছয় মিষ্টির দোকান
- গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত
- সালথায় আ'লীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের প্রতিবাদ মিছিল
- চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার ফেরত, এক ডিলারকে জরিমানা
- সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৮৬ লাখ টাকা আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলা
- সুন্দরবনে কার্গোতে ২৩০ টন কয়লায় দুর্বৃত্তের আগুন
- ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ
- কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটির প্রকল্প
- চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রুটে বহাল রাখার দাবি
- গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ২
- পাবনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
- রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও নতুন ভবন নির্মাণের উদ্যোগ
- সাতক্ষীরা জজ আদালতের ভিপি কৌশুলী নূরুল আমিনের নিয়োগ বাতিল
-1.gif)








