চেয়ারম্যান প্রার্থী সালমাকে শোকজ
ভোটারদের মাঝে বিতরণের নিত্যপণ্য সামগ্রী জব্দ করলেন ম্যাজিস্ট্রেট
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : ৫ জুন বুধবার অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন। এই নির্বাচনে ভোটারদের মাঝে বিতরণের জন্য চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তারের নিত্যপণ্য সামগ্রী জব্দ করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সোমবার রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসা থেকে সাবান, তেল, জর্দ্দা, টাওয়ালসহ বিপুল পরিমান পণ্য সামগ্রী জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনামুল কবির খানের জিম্মায় রাখা হয়।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকধারী চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তারের বিরুদ্ধে ০৩ জুন সন্ধ্যা ৭ ঘটিকা থেকে তার প্রতিদ্বন্ধী এক প্রার্থী, কয়েকজন সংবাদকর্মী এবং জনসাধারণ ক্রমাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক মোবাইল ফোন ও হোয়াটসএপ নাম্বারে কল করে অভিযোগ দিতে থাকেন।
অভিযোগে জানা যায়, সালমা আক্তার তার নিজ গ্রাম ছিলিমপুরে অবস্থিত তার স্বামী নুরুল ইসলাম ভূঞার মালীকানাধীন মহিলা কওমী মাদ্রাসায় বিপুল পরিমান নিত্য প্রয়োজনীয় মালামাল ভোটারদের মাঝে বিতরণের লক্ষে মজুদ করছেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদি হাসান সহ সংগীয় বিজিবি ফোর্স নিয়ে রাত ১২ টায় ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখতে পান ১০/১২ জন লোক দুটি কক্ষে মজুদকৃত মালামাল বিলি ব্যবস্থা করার উদ্দেশে ছোট ছোট প্যাকেটে সাজিয়ে পরিবহনে রেখেছেন। এসময় প্যাকেট করার কাজে নিযুক্ত থাকা এক ব্যক্তির নিকট জিজ্ঞাস করলে তিনি জানান, সালমা আক্তার উক্ত মালামাল পরদিন অর্থাৎ মঙ্গলবার সকালে ভোটারদের মাঝে বিতরনের জন্য প্রস্তুত করছেন।
এসময় ভবনটি পরিদর্শন কালে সকলের চোখ ফাকি দিয়ে কর্মরত ব্যক্তিগণ পালিয়ে যায়। পরে মালামালের জব্দ তালিকা প্রস্তুত করে চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনামুল কবির খানের জিম্মায় রাখা হয়। মঙ্গলবার বিকেলে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, বিপুল পরিমান নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে। এগুলো ভোটারদের মাঝে বিতরণের জন্য মোটরসাইকেল প্রতীকধারী চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তার তার স্বামীর মালিকাননাধীন মহিলা কওমি মাদ্রাসায় রেখে ছোট ছোট প্যাকেট আকারে তৈরি করাচ্ছিলেন। বিষয়টি রির্টানিং অফিসার নেত্রকোনাকে জানানো হয়েছে। তিনি নির্বাচন আচরণবিধি লংঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্র্থী সালমা আক্তার কে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন। পরবর্তীতে কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।
এদিকে চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব পণ্য সামগ্রী আমার না। এগুলি মিল্টন নামক এক ব্যবসায়ির। তার ব্যবসায়িক কাজের জন্যই আমাদের মাদ্রাসায় এনে মজুদ করছিলেন। এগুলির সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই।
(এসবি/এসপি/জুন ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৩ নভেম্বর ২০২৬
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








