কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদকে প্রত্যাহার ও নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে গত রবিবার রাত সোয়া একটা থেকে থানার প্রবেশ মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শত শত নারী পুরুষ ও জনপ্রতিনিধিরা।
নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা ও সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটনের নেতৃত্বে সারা রাত থানার সামনে অবস্থান ধর্মঘট করলেও গ্রেফতার নজরুল খন্দকারকে মুক্তি দেয়নি পুলিশ।
উল্টো ঘর ভাঙ্গা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার সকালে আদালতে প্রেরণ করলে বিক্ষুব্ধ গ্রামবাসী শহরে ওসির প্রত্যাহারের দাবিতে পৌর শহরে ঝাড়ু মিছিল বের করে। থানার সামনে থেকে বের হওয়া ঝাড়ু মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান ওসির কারণে কলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। নিরীহ মানুষকে গ্রেফতার করে হয়রানি করছে। ষথচ হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা বলেন, তার সাথে সারাদিন যে ছেলেটি ছিল, তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তারা থানায় গিয়ে বিষয়টি জানতে চাইলেও ওসি তাদের সাথে দেখা করেনি। কার এজেন্ডা বাস্তবায়নে ওসি নিরীহ মানুষকে হয়রানি করছে তা স্পষ্ট না। তাই সারা রাত নিরীহ এক কর্মীর মুক্তির জন্য থানার সমানে বসে ধর্মঘট করেছেন।
সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ওআবদুল্লাহ আল ইসলাম লিটন বলেন, একজন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও তার সমর্থক নারী পুরুষরা সারা রাত থানার সামনে রাস্তায় অবস্থান করে। অথচ তাকে থানার ভিতরেও ঢুকতে দেয় নি পুলিশ। একজন থানার ওসি এমন ব্যবহারে বিক্ষুব্ধ মানুষ সকালে ঝাড়ু মিছিল করে। তার অবিলম্বে ওসির প্রত্যাহারের দাবি করেন প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের কাছে।
নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, কলাপাড়া থানার ওসি কাউকেই সন্মান করে না। নিরীহ মানুষের কাছ থেকে তার নির্ধারিত পুলিশ সদস্য সিভিল পোশাকে চাঁদা আদায় করছে। কাল রাতে নিরীহ একজনকে ধরে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। তার এ হয়রানির কারনে সাধারণ মানুষ অতিষ্ট। অবিলম্বে তাকে কলাপাড়া থানা থেকে প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচি পালন করবেন বলে প্রকাশ্যে ঘোষণা দেন।
কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার বলেন, যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, এজাহারভূক্ত এক আসামিকে থানা থেকে ছিনিয়ে নিতে তারা থানা ঘেরাও করে। পুলিশ ধৈর্য ধরে বিষয়টি দেখেছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।
(এমকেআর/এসপি/জুন ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








