লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা
শিমুল সাহা, লক্ষ্মীপুর : ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা ভূমি অফিসের কার্যালয়ের সম্মুখে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলার প্রতিটি নাগরিকের ভূমিসেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ভূমি বিষয়ক আইন সম্পর্কে নতুন প্রজন্মদের মাঝে সচেতনতা বাড়ানো প্রয়োজন। দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে জমি বাড়ছে না তাই কৃষি জমি রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
সভাপতির বক্তব্যে পদ্মাসন সিংহ বলেন, বর্তমানে বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার হলো ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অংশীদার ভূমি মন্ত্রণালয়। বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন কেইস ম্যানেজমেন্ট ও ই-পর্চার মতো উদ্যোগ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। রাউজানে ভূমিসেবা বর্তমানে শতভাগ অনলাইনে প্রদান করছে। ক্যাসলেস অফিস পরিচালনা করা হচ্ছে। ভূমি বিষয়ক আইন কানুনসমূহ জানা এবং ভূমিসেবা প্রাপ্তি সহজতর করতে এই ধরণের জনসচেতনতামূলক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচারক মোহাম্মদ আরিফুল হক প্রমুখ। এছাড়া ও পৌর কাউন্সিলরবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
(এসএস/এসপি/জুন ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
- আমার অনুভবে আমীরুল ইসলাম
- সিধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- তিন দশকে ১০ হাজার সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে শামছু
- বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
- খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- শিক্ষা যখন ক্ষমতার নয়, মুক্তির হাতিয়ার
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
- মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- ‘ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘পাকিস্তান ক্রিকেটকে তামাশা বানিয়েছে পিসিবি’
- কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
- স্বর্ণের দাম আরো কমলো
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
-1.gif)








