কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন ভিংলা বাড়ীর মৃত হাবিবুর রহমানের বিধবা স্ত্রী আনোয়ারা বেগমকে শ্বাসরোধ করে হত্যা মামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল-আমিনকে গ্রেফতার করেছে র্যাব।
গত ১১ জুন দিবাগত-রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পবনকল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সৌদি আরবে আকামা না পেয়ে আসামিরা পরষ্পর যোগসাজশে ২০১০ সালের ৩ মার্চ দিবাগত মধ্যরাতে কুমিল্লা দেবীদ্বার উপজেলার ভিংলা বাড়ীর মৃত হাবিবুর রহমানের বিধবা স্ত্রী আনোয়ারা বেগমকে বালিশ দ্বারা চাপাদিয়া শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এ ব্যাপারে নিহতের কন্যা মোছাঃ উম্মে সালমা খাতুন (২২) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আনোয়ার উল্লাহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি আল-আমিনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার মূল রহস্য উদঘাটন করে একই উপজেলার ভিংলা বাড়ী'র সুলতান আহমেদ এর ছেলে আসামী মোঃ নজরুল ইসলাম (৩৪), ডাঃ আঃ সামাদ এর ছেলে আসামি মোস্তাফিজুর রহমান (২৬), মৃত সুজাত আলীর ছেলে আসামি সুলতান আহমেদ (৬০) ও সাজু মিয়ার ছেলে আসামি আল-আমিন (২০) এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলাটি বিচারে আসে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে রাষ্ট্রপক্ষে জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি আল-আমিন এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে পলাতক আসামি আল-আমিন (৩৪) এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড; সেইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং আসামি মোঃ মোস্তাফিজুর রহমান এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস প্রদান করেন কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।
এদিকে অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামি আল আমিন (৩৪) উক্ত হত্যাকান্ডের সাথে তার নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। হত্যাকাণ্ডের পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকে।
তিনি আরও জানান, র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে থাকে। এছাড়াও জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-২ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
(এএম/এসপি/জুন ১৪, ২০২৪)
পাঠকের মতামত:
- মহম্মদপুরে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়নি’
- নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন জাভি
- ‘মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়’
- মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান
- হলিউডে মুক্তির দিনেই দেশের হলে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’
- রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
- রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
- মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল
- ‘বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক’
- একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ
- মুক্তিবাহিনী পাকবাহিনীর ভুরঙ্গামারী বাজার ঘাঁটি আক্রমণ করে
- ফরিদপুরে ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ীতে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট
- প্রেমিকের বাড়িতে কিটনাশক হাতে দুই সন্তানের জননী, বিয়ের দাবিতে অনড়
- ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন
- কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ভেঙে রান্নাঘর বিধ্বস্ত, রক্ষা পেল গৃহবধূ
- অপহরণ ও ধর্ষণের দায়ে দুই কিশোরের ১০ বছরের আটকাদেশ
- মহম্মদপুরে প্রশাসনে হস্তক্ষেপ, অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ
- গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ‘পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে’
- ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
- মেঘনায় ঢল
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন জাভি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ‘মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়’
- হলিউডে মুক্তির দিনেই দেশের হলে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’
-1.gif)








