নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রাইভেট পড়তে আসা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাহাবুব রহমান (৪৩) নামের এক গণিত শিক্ষককে অবশেষে শুক্রবার কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেছেন।'
মামলার সূত্রে জানা যায়, উপজেলার রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের ওই শিক্ষক মাহাবুব রহমান (৪৩) বিদ্যালয়ের অদূরে জনৈক চুন্নু মিয়ার বাড়ির একটি ঘরে সকাল বিকাল ছাত্রছাত্রীদেরকে নিয়মিত প্রাইভেট পড়াতেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১০ জুন সকালে রসুল্লাবাদ গ্রামের সপ্তম শ্রেণির ওই ছাত্রী (১৩) শিক্ষক মাহাবুবের কাছে প্রাইভেট পড়তে আসে। কিন্তু ওইদিন বৃষ্টি থাকার কারণে অন্যান্য ছাত্রছাত্রীরা না আসায় শিক্ষক মাহাবুব সেই সুযোগটি নেয়।
ছাত্রীর মা মামলার বাদী জানান, শিক্ষক মাহাবুব ওইদিন আমার মেয়েটিকে ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। অসভ্য ওই শিক্ষক আমার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এক পর্যায়ে আমার মেয়েটি সেসময় আর্ত চিৎকার করলে, শিক্ষক মাহাবুব পালিয়ে যায়। ওইদিন স্কুলে প্রধান শিক্ষক না থাকায় ঘটনাটি পরে স্কুলের এক শিক্ষককে জানিয়ে আমার মেয়ে বাড়ি চলে আসে। কিন্তু গত দুইদিনেও কোন প্রতিকার না পাওয়ায়, পরে আমি থানায় মামলা করি'।
এলাকাবাসি জানান, 'অভিযুক্ত শিক্ষক মাহাবুবের মেয়ের ঘরে নাতিও রয়েছে। তাই এরকম জঘণ্য ঘটনাটি কিভাবে তিনি ঘটালেন, আমরা ঠিক বুঝতে পারছিনা।'
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সাথে কথা বলা যায়নি। তবে ওই শিক্ষকের একটি ঘনিষ্ট সূত্র জানায়,'ঘটনাটি ষড়যন্ত্রমূলক। মূলত রসুল্লাবাদ গ্রামে দুটো বিবাদমান গ্রুপ আছে। শিক্ষক মাহাবুব ওই দুটো গ্রুপের ধাক্কাধাক্কিতে বলির পাঠা হয়েছেন।'
এদিকে একাধিক সূত্র জানায়, পুলিশ অভিযুক্ত শিক্ষক ও ভিকটিম ওই ছাত্রী ও তার মাকে বৃহস্পতিবার দুপুরে থানায় ডেকে এনে, রাত ৯টা টা পর্যন্ত ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। ঘটনাটি এক পর্যায়ে একাধিক ব্যক্তি নানাভাবে সমঝোতারও চেষ্টা চালায়। কিন্তু ঘটনাটি গণমাধ্যম ও ফেসবুকে ভাইরাল হলে, পুলিশ শেষ পর্যন্ত মামলা গ্রহণ করে পরদিন শুক্রবার শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।'
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি দাশ ঘটনার বর্ণনা দিয়ে জানান, 'ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ছাত্রীর মা বাদী হয়ে মামলা করে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে কোর্টে চালান করা হয়।'
(জিডি/এসপি/জুন ১৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৪ মার্চ ২০২৬
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








