সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ৭ লাখ মানুষ পানিবন্দি
সিলেট প্রতিনিধি : ২০২২ সালে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। এবারের বন্যা দুই বছর আগের সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে সিলেটবাসীকে। সিলেটে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি কিছুটা কমেছে। তবে অব্যাহত রয়েছে পাহাড়ি ঢল। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
বুধবার (১৯ জুন) সকাল পর্যন্ত পানিবন্দি আছেন প্রায় সাত লাখ মানুষ। সিলেটের সীমান্তবর্তী পাঁচ উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জের পাশাপাশি বন্যা ছড়িয়ে পড়েছে সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায়। এসব উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত নগরের ২১টি ওয়ার্ড ও জেলার ১ হাজার ৩২৩টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে ৬ লাখ ৭৫ হাজার ৯৩৭ জন মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরের অর্ধলক্ষ লোক পানিবন্দি।
জেলা ও নগর মিলিয়ে ৬২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে নগরে ৮০টি। এসব আশ্রয়কেন্দ্রে ১৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ড, সিলেটের তথ্য অনুযায়ী, বুধবার সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর সিলেট পয়েন্টে পানি বইছে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে। কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯২ ও শেরপুর পয়েন্টে বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে পানি বইছে। এ ছাড়া সারি-গোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমার ০.৯ সে.মি সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
ইতোমধ্যে নগরের শাহজালাল উপশহর, যতরপুর, মেন্দিবাগ, শিবগঞ্জ, রায়নগর, সোবহানীঘাট, কালিঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, জামতলা, কাজিরবাজার, মাদিনা মার্কেট, আখালিয়া, মেজরটিলা ও দক্ষিণ সুরমার লাউয়াই, বরইকান্দি, আলমপুরসহ বিভিন্ন এলাকায় অনেকের বাসাবাড়িতে গলা পর্যন্ত পানি উঠেছে। নিচু এলাকাগুলোর কলোনি বা বাসা-বাড়ি প্রায় পুরোটাই তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে চরম বিপাকে এসব এলাকার মানুষ।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান গণমাধ্যমকে বলেন, সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দি লোকদের উদ্ধারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব গণমাধ্যমকে জানান, সিলেটে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার ৬টা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েক দিন সিলেটে টানা বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত ২৭ মে সিলেট বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে জেলার সব উপজেলার সাড়ে ৭ লাখ মানুষ আক্রান্ত হন। সেই বন্যার পানি পুরোপুরি নামার আগেই ১৫ জুন থেকে ফের বন্যা কবলিত হয়ে পড়ে সিলেট।
(ওএস/এসপি/জুন ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- হরি দাসের মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৮ জুলাই ২০২৬
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
-1.gif)







