বিশ্বনাথে ত্রাণ নিয়ে বানভাসিদের পাশে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
লতিফ নুতন, সিলেট : প্রবল বৃষ্টিবর্ষণ ও ভারতের চেরাপুঞ্জির মেঘালয় থেকে আসা পানিতে তলিয়ে গেছে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা। পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্তমানবতার তাগিদে বানভাসি মানুষের পাশে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
তিনি মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে রাত পর্যন্ত বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও দশঘর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও বানভাসি মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।
শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণকালে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে বানভাসি, পানিবন্দি মানুষের পাশে রয়েছি। কারও কোন ধরণের সাহায্যের অভাব হবে না। মানুষের পাশাপাশি আমরা গৃহপালিত পশুরও খাদ্যের ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, যতদিন এই বন্যা থাকবে ততদিন প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রসহ বন্যা কবলিত প্রতিটা মানুষের খাদ্যের ব্যবস্থা করা হবে। আমাদের ত্রাণের অভাব হবে না। আগামীকাল বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিলেট আসবেন পর্যাপ্ত বরাদ্দ নিয়ে। এই সময় তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, এসিল্যান্ড আলাউদ্দিন কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন, সদস্য নাজমুল ইসলাম চৌধুরী অপু, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অরবিন্দ পাল, প্যানেল চেয়ারম্যান এনামুল হক, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, যুবলীগ নেতা অতুল দেব, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, সহ সভাপতি শাহান শাহ, যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, ইমন, ক্রীড়া সম্পাদক রিয়াজ সুমন, উজ্জ্বল মিয়া প্রমুখ।
(এলএন/এসপি/জুন ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- মৃত্যুদণ্ড কার্যকরের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প
- বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা কাটল
- সুবর্ণচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে সংবর্ধনা
- নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
- শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার
- সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- দিনাজপুরে মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর ১৭ জন সৈন্য নিহত হয়
- কোটালীপাড়ায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
- গোপালগঞ্জে শিশু ধর্ষণ মালমায় যুবকের যাবজ্জীবন
- মিয়ানমার করিডর ও স্থলপথে চীন সংযোগ: সম্ভাবনার নতুন দিগন্ত
- গোপালগঞ্জে ইউনিটি গ্রুপের ব্যবসায়িক সেমিনার
- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারো গ্রেপ্তার
- ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
- অবশেষে গণপিটুনিতে নিহত ওয়াহেদুজ্জামানের লাশ দাফন, চলছে মামলার প্রস্তুতি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৯৬০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- ‘একজন ছাত্র-ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ’
- সোনাতলায় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, ৫৩ মন্দিরে কঠোর নিরাপত্তা
- সাতক্ষীরায় দেড় লাখ দিয়াশলাই কাঠির প্রতিমা ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ
- সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ করার অভিযোগ
- সাতক্ষীরায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, আসামি মোশাররফ কারাগারে
- গোবিপ্রবিতে ওবিই বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার
- মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচী
- রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনের এমপি নাজনিন রশিদকে সংবর্ধনা
- বিএমএসএফ’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী
- কাদেরকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
- শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু, সরকারি অফিস খোলা শনিবার
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- বৃষ্টির ছড়া
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
-1.gif)








