সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নারী-শিশুসহ নিহত ৯
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পরে যায়। এতে দুই শিশুসহ ৯জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ৩-৪ জন নিখোঁজ রয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
শনিবার (২২ জুন) দুপুর দুইটার দিকে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন, আমতলী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কনের নানাবাড়ি মাদারীপুর থেকে আমতলী শহরে বরের বাড়িতে বৌভাতের দাওয়াত খেতে মাইক্রোবাস যোগে যাওয়ার সময় দুপুর দুইটার দিকে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের সংযোগ ব্রিজে মাঝামাঝি আসলে ব্রিজটি ভেঙে মাইক্রোবাসটি যাত্রীসহ খালে পরে যায়। এসময় ব্রিজে থাকা আরো একটি ব্যাটারী চালিত আটো রিকশা যাত্রীসহ খালে পরে যায়। আটো রিকশায় থাকা যাত্রীরা কোন মতে প্রানে বেঁচে ডাকচিৎকার দিলে স্থানীয় আশেপাশের লোকজন ছুটে এসে ফায়ারসার্ভিস কর্মীদের খবর দেয়। এসময় মাইক্রোবাসে থাকা দুই শিশু ও ৭জন নারীকে পানির মধ্যে থেকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের সকলকেই মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় মাইক্রোবাস ও অটোরিকশার দশ যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এঘটনায় উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসক মুহাম্মদ রফিকুল ইসলাম। এসময় ব্রিজ নির্মাণে কোন অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।
নিহতের এক স্বজন জানান, হলদিয়ার ঝুকিপূর্ণ ব্রিজের কারণে আমার ৯ জন আত্মীয় মারা গেছে। আরো শিশুসহ আরো ৩-৪ জন নিখোঁজ রয়েছে।
বরগুনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে স্থানীয়রা ও আমরা মিলে মোট ১৯ জনকে উদ্ধার করেছি। এরমধ্যে ১০ জন জীবিত আছে বাকি ৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধার কাজ চলমান আছে।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, ইতিমধ্যে দুই শিশুসহ ৯ জনকে মৃত অবস্থায় হাসপাতলালে নিয়ে আসা হয়েছে।
(এসএস/এসপি/জুন ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








