৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তীর উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী প্রাচীনতম সংগঠন আওয়ামী লীগ। এ দেশের মানুষের অধিকার আদায়ের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই সংগঠন। দীর্ঘ এই পথ চলায় সকল প্রতিবন্ধকতাকে জয় করে ধারাবাহিকভাবে সফলতার দেখা পেয়েছে সব সময়। এদেশের মানুষ আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করেছে। আওয়ামী লীগের ইতিহাস, বাঙালি জাতির গৌরব উজ্জ্বল অর্জন ও সংগ্রামের ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রপ্রতিষ্ঠা সহ বাঙালি জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন তাঁর মূলে রয়েছে এই সংগঠনটি। তিনি আরো বলেন যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নশীল দেশ থেকে ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার আপোষহীন সুদৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামী লীগ তাঁর চিরচেনা গৌরব উজ্জ্বল ঐতিহ্যকে সমুন্নত করেছে দিন দিন। সারা বিশ্বে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আপনাদের মেধা পরিশ্রম ত্যাগ আওয়ামী লীগ কি আরো গতিশীল ও শক্তিশালী করবে। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বাংলাদেশ
শোভাযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশের একমাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। প্রাচীনতময় সংগঠনটি গণমানুষের আস্থা অর্জন করতে গিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। সেই সকল সংগ্রামী নেতাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। এদেশের যা কিছু মহৎ অর্জন তাঁর সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে। আওয়ামী লীগই এ দেশের মানুষের জন্য সবসময় যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই কারণে আজ এদেশের গণমানুষের একমাত্র আস্থা এবং ভরসার ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠনের নাম আওয়ামী লীগ।
আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, এডভোকেট আমানুল্লাহ, প্রদীপ কুমার রায়, মঞ্জুরুল আলম মোহন, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শাহাদাত আলম ঝুনু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আখতারুজ্জামান ডিউক, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, শেরিন আনোয়ার, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, নাসরিন রহমান সীমা, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মোমিন তারিক, জহুরুল হক বুলবুল, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম,আতিকুর রহমান দুলু, অধ্যক্ষ শামসুল আলম জয়, রাহুল গাজী, সাইফুল ইসলাম বুলবুল, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান শফিক, আবু ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, রুমানা আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক, কামরুল হুদা উজ্জ্বল, গৌতম কুমার দাস, আব্দুস সালাম, সাজিদুর রহমান শাহিন, আমিনুল ইসলাম ডাবলু, সাবরিনা সরকার পিংকি, মনজুরুল ইসলাম মঞ্জু, জুলফিকার রহমান শান্ত, রাকিবউদ্দীন সিজার, নুরুজ্জামান সোহেল, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা ও আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ। বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা কর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যা ছয়টায় মুজিব মঞ্চে আলোচনা সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(এটিআর/এসপি/জুন ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৩ নভেম্বর ২০২৬
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








