ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক নারী চিকিৎসক শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে। তার নাম ডা. অপর্ণা বসাক। তিনি ময়মনসিংহ নগরীর প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ছিলেন। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকার লাল দাস ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত অপর্ণা বসাক জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন। প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে গত এক বছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুর আগে অপর্ণা বসাক তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে ‘খন্দকার মাহাবুব এলাহী’ নামে একজনকে মেনশন করে লেখেন- ‘ভালো থেকো, আমি আর পারছি না। হয়তো আমিও সবার মতো হেরে গেলাম। তোমাকে মুক্তি দিয়ে গেলাম।’
কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার ঘটনাটি আমাদের জানানো হয়। পরে আমরা গিয়ে রান্না ঘরের দরজা ভেঙে তার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করি। ওই দিন বিকালেই মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি। যাকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে আমরা তার খোঁজ করছি।
এ বিষয়ে প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের স্বত্বাধিকারী মশিউর আলম চন্দন গণমাধ্যমকে বলেন, ডা. অপর্ণা বসাক গত এক বছর ধরে আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার ভোরে তিনি নগরীর পন্ডিতপাড়া এলাকার একটি বাসায় আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা বলতে পারছি না। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় কোনো মামলা হয় নাই।
(এনআরকে/এসপি/জুন ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- বাংলার মানুষের সার্বিক মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
- ‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধই থাকবে’
- চরজব্বরে চালক ভাইদের পাশে দাঁড়ালেন মেম্বার পদপ্রার্থী শামীম
- ঈশ্বরদীর এমপির উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- সালথায় ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু
- পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান
- ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা
- ঈদের নামাজ আদায়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান
- সান্তাহারে নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
- শেষ ৩ ঘণ্টায় কী ঘটেছিল শামস সুমনের সঙ্গে
- নগরকান্দায় ঈদ উপলক্ষে একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে উপহার বিতরণ
- ৬ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় পতন
- ‘বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব’
- সৌদিতে ৫ তলা থেকে পাইপ মাথায় পড়ে নাটোরের যুবকের মর্মান্তিক মৃত্যু
- ধামরাইয়ের কৌশিক সরকার ৪৬তম বিসিএস এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
- ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
- যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি
- আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন
- লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মার্চ
- আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘আলোর দিকে হাট’
- মাদারীপুরে ৩৬০ জনকে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ
- ‘ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই’
- কুয়েতে তেল শোধনাগারে ফের ড্রোন হামলা, ভয়াবহ আগুন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
-1.gif)








