নবীনগরে ত্যাগী নেতাদের সমন্বয়ে শিগগীরই আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি করা হবে
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খুব শিগগীরই ত্যাগী নেতাদের সমন্বয়ে উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে সকলকে রাখা হয়তো হয়তো সম্ভব হবে না। তবে অবশ্যই ত্যাগী নেতাদের গুরুত্ব দেয়া হবে। এক্ষেত্রে কে আমার পক্ষে কে আমার বিপক্ষে সেটি বিবেচনায় আনবো না। নতুন কমিটিতে আওয়ামীলীগের সত্যিকারের ত্যাগী ও আদর্শিক নেতারাই মূল্যায়িত হবেন।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল এক আলোচনা সভায় 'প্রধান অতিথি'র বক্তব্য প্রদানকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি সুস্পষ্টভাবে এ কথাগুলো বলেছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী জজির উদ্তিন চৌধুরী শাহান।
আলোচনা সভার পৃর্বে দলের সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি'র নেতৃত্ব একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আওয়ামীলীগের শত শত নেতা কর্মী সমর্থকদেরকে বাদ্যের তালে তালে নেচে গেয়ে আনন্দ করতে দেখা যায়। শোভাযাত্রাটি ডাক বাংলো থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি ফয়জুর রহমানের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়জুর রহমান বাদল এমপি আরও বলেন, ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নের মধ্য দিয়ে দ্রুত একটি শক্তিশালী আওয়ামীলীগের পূনাঙ্গ কমিটি গঠন করার পর সাংগঠনিক কাঠামোকে গতিশীল করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে থাকা কমিটিগুলোকে নতুন করে দলের ত্যাগী ও আদর্শিক নেতাদের সমন্বয়ে সাজানো হবে। সে লক্ষে আমি নিজে শিগগীরই দলের শীর্ষ নেতাতের সঙ্গে নিয়ে প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক সমাবেশ করবো।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মেয়র এড.শিব শংকর দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ , আওয়ামীলীগ নেতা এড সুজিত কুমার দেব ,ইয়াবের হাসান জামিল,চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ, অধ্যাপক নুরুন্নাহার বেগম, আবদুর রউফ চেয়ারম্যান, ,পিন্টু ভদ্র, ভিপি আবদুর ররহমান, মাহমুদা আক্তার শিউলি,প্রবীর ভট্টাচার্য, সাংবাদিক জহির রায়হান, মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু, সঞ্জয় সাহা, চেয়ারম্যান সামসুজ্জামামান মাসুম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, আলমগীর হোসেন শিপন, হাবিবুর রহমান হাবিব, শামস আলম, সালাউদ্দিন বাবু, খলিলুর রহমান,আব্দুল্লাহ আল রোমান,আব্দুল্লা আল মামুন, আবদুল্লাহ আল তুষার প্রমুখ ।
পরে বিকেলে শিবপুরে সুরসম্রাট আলাউদ্দিন খাঁ কলেজের এসএসসি পরীক্ষার্থীদের একটি চমৎকার ও নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত বিশাল এক বিদায় অনুষ্ঠানে যোগ দেন ফয়জুর রহমান বাদল এমপি।
(জিডিএ/এএস/জুন ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ
- ‘জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’
- জীবদ্দশায় ৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস
- বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘মিস ইউনিভার্স’ বিজয়ী জেনিফার
- আবারও কমলো সোনার দাম
- তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








