‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : তারেক রহমান নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন, তার কথায় বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। জনগণ ভোট দেয় নাই, ৯৫ ভাগ জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। বিএনপির কেন্দ্রীয় কমিটির নবনিযুক্ত প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আজ দুপুরে নীলফামারী জেলা বিএনপির সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেছেন।
নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি আরও বলেন, "নৈতিকভাবে বিএনপি বিজয় অর্জন করেছে। আমরা চূড়ান্তভাবে হয়তো বিজয় অর্জন করতে সক্ষম হইনি। কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের কাছে সর্বোচ্চ গ্রহণযোগ্য রাজনৈতিক দল হচ্ছে বিএনপি।"
পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে এবং সাবেক পুলিশ বাহিনীর প্রধান বেনজীর আহমেদের প্রসঙ্গ টেনে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "তিনি সমাজের সর্বোচ্চ দুর্নীতিবাজ হিসেবে পরিচিতি লাভ করেছেন। পুলিশ বাহিনীকে মানুষ এখন আর ভালো চোখে দেখে না। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকেও এই সরকার বিতর্কিত করেছে।"
খালেদা জিয়াকে দুই কোটি টাকার মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে টুকু বলেন, "সেই টাকা কিন্তু ব্যাংকেই আছে, এখন ৯ কোটি টাকা হয়েছে।" সরকারের উদ্দেশ্যে টুকু বলেন, "তারা আইনের কথা বলে, ভূমিদস্যু হাজি সেলিম, এই সরকারের সংসদ সদস্য ছিলেন, তার দশ বছরের সাজা হয়েছিল, সে বিদেশে গিয়ে চিকিৎসা করেছে। চেয়ারম্যান, এমপি, ওয়ার্ড কাউন্সিলর যারা আওয়ামী লীগ করে, জ্বর-সর্দি হলে বিদেশে গিয়ে চিকিৎসা করেন। খালেদা জিয়ার বেলায় চিকিৎসা হয় না। খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে।"
তিনি আরও বলেন, "রাষ্ট্রের চালিকা শক্তি-বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, পুলিশ, সেনাবাহিনী সমস্ত কিছু এই সরকার ধ্বংস করে দিয়েছে। এই সরকারের পতন হবেই হবে, আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে। সমস্ত অপরাধীদের বিচার বাংলাদেশ হবে।"
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।
জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, মোস্তফা হক প্রধান বাচ্চু, সোহেল পারভেজ, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আখতারুজ্জামান জুয়েল, জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুস সালাম বাবলা, জেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোর্শেদ আযম, কৃষি বিষয়ক সম্পাদক মগনী মাসুদুল আলম দুলাল, তাঁতী দলের আহবায়ক শাহজাদা মুক্তি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শামীম শাহ আলম তমু, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেওয়ানুল হক বাবু ।
বিএনপির সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য জেলা বিএনপির কার্যালয়ের আশে-পাশে সতর্ক অবস্থায় ছিলেন।
(ওআরকে/এএস/জুলাই ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- শীতে পায়ের যত্ন
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
০২ মে ২০২৬
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
-1.gif)








