ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী প্রাচীন ‘দেবনাথ মহা শ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার (৩ জুলাই) রাতে এক জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শহরের মেড্ডায় তিতাস পাড়ে অবস্থিত দেবনাথ মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত উদ্বোধনী ওই অনুষ্ঠানে এই প্রথমবারের মতো সারাদেশের নাথ সম্প্রদায়ের বিশিষ্ট আটজন গুণী ব্যক্তিকে 'গুণীজন সম্মাননা স্মারক' প্রদান করা হয়।
অনুষ্ঠানে 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া দেবনাথ মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ নাগরিক এডভোকেট মিন্টু ভৌমিক।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের নাথ সম্প্রদায়ের মধ্য থেকে যাঁরা 'গুণীজন সম্মাননা স্মারক' পেয়েছেন, তাঁরা হলেন শ্রী শৈলেন্দ্র কুমার অধিকারী অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) শ্রী নারায়ণ চন্দ্র দেবনাথ অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) শ্রী মনীন্দ্র কুমার নাথ সহ সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রীমতি ঝর্ণামণি দেবনাথ দেশসেরা নারী সাংবাদিক, ডেপুটি চিফ রিপোর্টার, দৈনিক ভোরের কাগজ, বীর মুক্তিযোদ্ধা শ্রী মিলন কান্তি নাথ সভাপতি, যোগী সম্মিলনী, বাংলাদেশ শ্রী জহরলাল দেবনাথ, সাধারণ সম্পাদক, যোগী সম্মিলনী, বাংলাদেশ, শ্রী বিশ্বম্ভর দেবনাথ, নাথ কল্যাণ সমিতি, ঢাকা, এডভোকেট পলাশ চন্দ্র নাথ সাধারণ সম্পাদক, নাথ কল্যাণ সমিতি, ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ নাগরিক, বিশিষ্ট হ্যোমিও চিকিৎসক ডা. জয়চন্দ্র দেবনাথ।
তবে অনুষ্ঠানের শুরুতেই মঞ্চের সকল অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র নায়ার কবিরের হাতে প্রথমেই একটি দৃষ্টিনন্দন 'সম্মাননা স্মারক' তুলে দেন অনুষ্ঠানের সভাপতি এডভোকেট মিন্টু ভৌমিক।
ছড়াকার রিপন দেবনাথের সহযোগিতায় প্রথম পর্বের অনুষ্ঠানটিতে এডভোকেট মানিক রতন শর্মা ও এডভোকেট জয়লাল বিশ্বাসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠান মঞ্চে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব এম এইচ মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নারী কাউন্সিলর (প্যানেল মেয়র) হোসনে আরা বাবুল, কাউন্সিলর শেখ মো. মাফুজ খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী প্রদ্যুৎ নাগ, বিশিষ্ট সমাজসেবক পলাশ ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবনাথ মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দেবনাথ।
বক্তব্য রাখেন তিন বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার দেবনাথ, নাজিম উদ্দিন ধনু মেম্বার, কাঞ্চন নাগ, সিনিয়র সাংবাদিক সুভাষ সাহা প্রমুখ।
অনুষ্ঠানে সারগর্ভ শুভেচ্ছা বক্তব্য রাখা সহ নান্দনিক এ আয়োজনের জমকালো দ্বিতীয় পর্বের প্রাণবন্ত সঞ্চলনা করেন নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
ব্রাহ্মণবাড়িয়া দেবনাথ মহাশ্মশানের ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের মেড্ডায় অবস্থিত তিতাস পাড়ে তিনদিনব্যাপী এ ধর্মীয় মহোৎসব চলবে ৫ জুলাই শুক্রবার পর্যন্ত। শনিবার ভোরে তিনদিনের এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
(জিডি/এসপি/জুলাই ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৪ মার্চ ২০২৬
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








