তালাক দেওয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপ করলো স্বামী
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আগের দিন কাজি অফিসের মাধ্যমে স্বামীকে তালাক দেয় স্ত্রী। পরের দিন স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে এসিড নিক্ষেপ করে তার মুখমন্ডল ঝলসে দেয়। এসিড নিক্ষেপের ফলে মারাত্মক ভাবে আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাতেই উন্নত চিকিৎসার জন্য গৃহবধুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মনজাত গ্রামে। স্ত্রীকে এসিড নিক্ষেপের পর স্বামী হুমায়ুন কবির বাকি দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৭ সালে কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মনজাত গ্রামের ফজলুর রহমানের কন্যার সাথে একই উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের জুবেদ আলীর ছেলে হুমায়ুন কবির বাকির রেজিষ্ট্রি কাবিন মূলে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীতে খুব একটা বনিবনা হচ্ছিলনা।
এসিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতালের বিছানায় শুয়ে গৃহবধু গণমাধ্যম কর্মীদের জানান, দীর্ঘদিন ঘর সংসার করলেও তার স্বামী হুমায়ুন কবির বাকি নানা ভাবে অত্যাচার উৎপীড়ন করত। শারিরিক ভাবেও অনেক দুর্বল ছিল বলে তিনি দাবি করেন। এছাড়া সন্তান জন্মদানের ক্ষেত্রেও হুমায়ুন কবির বাকি অক্ষম বলে তিনি দাবি করেন। তাই জীবনের ভবিষতের কথা চিন্তা করে গত ৪ জুলাই কাজি অফিসের মাধ্যমে স্বামী হুমায়ুন করিব বাকিকে তালাক দেন। এ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যার পর শ্বশুরবাড়িতে ছুটে যান হুমায়ুন কবির বাকি।
গৃহবধূর বাবার বাড়ির লোকজন জানান, হুমায়ুন কবির বাকি ব্রাহ্মনজাত গ্রামের শ্বশুরবাড়িতে কিছুক্ষণ অবস্থান করার পর সুযোগ বুঝে স্ত্রীর মুখ মন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক পিপিএম (সেবা) জানান, ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখান থেকে ভিকটিমকে উদ্ধারের পর কেন্দুয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়। তাছাড়া ব্রাহ্মনজাত গ্রামের ঘটনাস্থল থেকে এসিড নিক্ষেপের যন্ত্র (সিনিস) জব্দ করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে গৃহবধূর স্বামী হুমায়ুন কবির বাকি পলাতক থাকায় তার সাথে যোগাযোগের চেষ্ঠা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
(এসবি/এসপি/জুলাই ০৬, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








