দোহাজারীতে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত
দোহাজারী প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত রবিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করেছেন দক্ষিণ চট্টগ্রামের প্রসিদ্ধ ও ঐতিহাসিক উপশহর দোহাজারী পৌরসভার সনাতন ধর্মাবলম্বীরা।
দোহাজারী শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে এদিন হিন্দু ধর্মপ্রাণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। রথযাত্রা কমিটি-২০২৪ এর সভাপতি তুষার নাথ এবং সাধারণ সম্পাদক নিবাস বৈরাগীর পরিচালনায় ভোর ৬টা থেকে শ্রী শ্রী জগন্নাথদেবের বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়। বিপুল ভক্তমন্ডলীর সমাবেশে দিনব্যাপী চলে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজের উপবেশনায় পবিত্র শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, ধর্মীয় আলোচনা, হরিনাম সংকীর্তন-সহ নানা আয়োজন। স্বামীজিকে সঙ্গ দেন বিশিষ্ট গীতাপাঠক সমীরন নাথ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহোৎসব কমিটির সাবেক সভাপতি গোপাল নাথ বাবুল, পিন্টু প্রসাদ নাথ, বর্তমান কমিটির সহ-সভাপতি মানিক ধর, স্বপন বৈরাগী, সজল বৈরাগী, নেপাল নাথ, উজ্জ্বল চক্রবর্তী, লিংকন নাথ, তম্ময় নাথ-সহ আরও অনেকে। দুপুর ১টায় ভক্তমন্ডলীর উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং উপচে পড়া ভক্তদের ভীড়ের মধ্যে বিকেল ৪টায় শ্রী শ্রী দক্ষিণেশ^রী কালী মন্দির প্রাঙ্গণ থেকে মহাধুমধামের সাথে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থান পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।
রথযাত্রার উম্মাদনায় ছোট-বড় প্রত্যেকেই মেতে ওঠেন। তারমধ্যেই এক পশলা বৃষ্টি যেন আরও পূর্ণতা এনে দেয় রথযাত্রায়। আর বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন রথযাত্রার আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ভক্তকুল। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মালম্বীদের মতে, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত অর্থ হলো বিশ্বে আর নাথ অর্থ হলো প্রভু বা ঈশ্বর। তাই জগন্নাথ হলেন জগতের প্রভু বা ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাঁকে আর জন্ম নিতে হয় না এ ধরাধামে। এ বিশ্বাস থেকেই রথের ওপর বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেবের প্রতিমা রেখে প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।
(জিডি/এসপি/জুলাই ০৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- গ্যাসের স্বল্পচাপ, রান্নাঘর থেকে শিল্প-বাণিজ্যে আরও ভোগান্তির আশঙ্কা
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- ‘পুলিশ পদকের তালিকায় ত্রুটি, যাচাই শেষে প্রকাশ হবে’
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- চড়ুইভাতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ জুলাই ২০২৬
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
-1.gif)








