সড়ক নয় যেন মরণ ফাঁদ
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র আওতায় কেন্দুয়া থেকে মদন জিসি ভায়া গোগ বাজার সড়কের কেন্দুয়া অংশের শুরুতে সাউদপাড়া মোড় হতে জামতলা পর্যন্ত ১ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কেন্দুয়া অংশের ৫ কিলোমিটারের উপর সড়কটিতে খানাখন্দকে ভরা থাকলেও সড়কটি মেরামতে কর্তৃপক্ষের কোন নজর নেই। ফলে প্রতিদিনই ঘটছে নানান দূর্ঘটনা। এই সড়ক দিয়ে প্রতিদিন মদন হতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জে বাস, ট্রাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যানবাহন চলাচল করে। সড়কটিতে খানাখন্দকে ভরা থাকায় প্রায় প্রতিদিনই ঘটছে কোন না কোন দূর্ঘটনা। ঘটছে হতাহতের ঘটনাও। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন সড়ক নয়, পরিণত হয়েছে মরণ ফাঁদে। জরুরী সংস্কারের জন্য হাজারও জনতার দাবী উঠলেও কর্তৃপক্ষের হাতে বরাদ্দ না থাকায় সহসায় মেরামত হচ্ছে না।
জানা যায়, এলইজিডির আওতায় কেন্দুয়া থেকে মদন জিসি ভায়া গোগ বাজার সড়ক নং- ৩৭২৪৭২০০৪ ও ৫.৯২০ কিলোমিটার এই সড়কটি জরুরী মেরামতের দাবী উঠেছে। খানাখন্দক ও প্রায় স্থানে স্থানে গর্তে ভরা কাদা পানি মাড়িয়ে যানবাহন চলাচল করে। যানবাহন চলাচলের সময় সাধারণ যাত্রীরা আর এই সড়কে চলাচল করতে পারে না।
কেন্দুয়া পৌর এলাকার বাদে আঠারোবাড়ি মহল্লার বাসিন্দা শাহজাহান তালুকদার বলেন, আমাদের কপালই খারাপ। এত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত বাস, ট্রাক, সিএনজি ও অটোরিক্সা চলাচল করে। সাধারণ যাত্রী পরিবহণ ছাড়াও কৃষকের বিভিন্ন উৎপাদিত ফসল এই সড়ক পথে যানবাহনের মাধ্যমে কেন্দুয়া উপজেলা সদরসহ রাজধানী ঢাকা ও ময়মনসিংহ বিভাগে পাঠানো হয়। কিন্তু কৃষকদের যেন দূর্দশার শেষ নেই। সড়কের বেহাল দশা থাকার কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারছেন না। অপরদিকে গোগ বাজার বীজ পার হয়ে কাঞ্জিয়ার খাল এলাকায় রাতের বেলায় মানুষের যানমালের নিরাপত্তার অভাব দেখা দেয়। এখানে ঘটে দুর্ধষ ঘটনা। কিছুদিন আগেও ওই এলাকায় দুইজন মটর সাইকেল আরোহীকে বেধে পেলে রেখে তাদের টাকা পয়সা ও বিভিন্ন মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। কিন্তু সড়কটির বেহাল দশার কারণে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের পরিবহন নিয়ে জরুরীভাবে ঘটনাস্থলে সঠিক সময়ে পৌছাতে পারেন না। যার ফলে এই এলাকায় দিন দিনই অপরাধ প্রবণতা বেড়েই চলছে।
কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহাবুব আলম বাবুল বলেন, সড়কটি এখন যানবাহন চলাচলের অযোগ্য হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে বিভিন্ন দূূর্ঘটনা। তিনি এই সড়কটি জরুরী সংস্কারের জোর দাবী জানান। বাদেআঠারোবাড়ি এলাকার বাসিন্দা ঠিকাদার রিপন চৌধুরী দাবী করে বলেন, এই সড়কটির বর্তমান অবস্থা খুবই নাজুক। এটি সড়ক নয় যেন মরণ ফাঁদ।
কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, পৌর এলাকার সাউদপাড়া মোড় থেকে জামতলা পর্যন্ত ১ কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। দূর্ঘনার ভয়ে ওই সড়ক পথে যানবাহনে চলাচল করতে ভয় লাগে। তিনিও এই সড়কটি জরুরীভাবে মেরামতের দাবী জানান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কেন্দুয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মো: শফিকুল ইসলাম বলেন, আমরা এই সড়কটি মেরামতের জন্য অগ্রাধিকার দিয়ে এলজিইডির নিবার্হী প্রকৌশলী নেত্রকোনার মাধ্যমে প্রধান প্রকৌশলী এলজিইডি বরাবর তালিকা পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন পেলেই সড়কটির মেরামতের কাজ শুরু করা হবে। তবে জরুরী ভিত্তিতে অস্থায়ী মেরামত করে যানবাহন চলাচলের জন্য সুন্দর সুযোগ করে দিতে আমাদের হাতে এমন কোন বরাদ্দ নেই।
(এসবি/এসপি/জুলাই ০৮, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








