রাজবাড়ীতে শিক্ষা মেলা না করেই অর্থ আত্মসাৎ, জানেন না জেলা শিক্ষা কর্মকর্তা
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী জেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মেলা নামে বরাদ্দ হলেও মেলা না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডলের বিরুদ্ধে। কবে কোথায় শিক্ষা মেলা হয়েছে জানে না শিক্ষা কর্মকর্তা। তবে বিল উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন।
জানা গেছে, জেলা পর্যায়ে প্রতি বছরের ন্যায় এবারও প্রাথমিক শিক্ষা মেলার বরাদ্দ আসে। মে মাসে মেলা হওয়ার কথা থাকলেও বিষয়টি গোপন রেখে জুন ফাইনালের আগেই টাকা উত্তোলন করে পকেটস্থ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল। গত বছরও নামে মাত্র ২দিনের শিক্ষা মেলা একদিনে পুরস্কার ছাড়াই শেষ করে অর্থ আত্মসাৎ করেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবারও মেলা ছাড়াই বিল উত্তোলন করে অর্থ আত্নসাৎ করার ঘটনায় জেলার শিক্ষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম না প্রকাশের শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, জেলা শিক্ষা মেলা এ বছর হয়নি। মে মাসে হওয়ার কথা থাকলেও তো শুনিনি। সম্প্রতি শিক্ষকদের নিয়ে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইনোভিশন মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলায় আলাদা বরাদ্দ থাকলেও টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নাস্তার আয়োজন করেন। এতে পুরস্কার হিসেবে বিনামূল্যের শিক্ষক সহায়তা বই উপহার প্রদান করা হয়। এ মেলার পুরো টাকাই তিনি পকেটস্থ করেন। শিক্ষা অফিসকে দুর্ণীতির আখড়া হিসেবে পরিনত করেছেন। সব কাজেই ফুয়েল ছাড়া ফাইল নড়ে না।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন শিক্ষক বলেন, জেলা শিক্ষা অফিসারকে অফিসে পাওয়া যায় না। তিনি সরকারী গাড়ী নিয়েই বাসায় যান। বুধবার গেলে আসেন রবিবার দুপুরে। এভাবেই অফিস করেন। প্রয়োজন হলে সহকারী জেলা শিক্ষা অফিসাররা সহযোগিতা করেন। আর শিক্ষা মেলা গতবছর একদিন হলেও কোন পুরস্কার দেয়নি। এবছর কোন শিক্ষা মেলার নাম শুনিনি।
উপজেলা শিক্ষা অফিসাররা বলেন, এ বিষয়ে কিছু বলতে পারবো না। তবে শিক্ষা মেলা হয়েছে কিনা জানা নেই। উপজেলা পর্যায়ে শুধু মেলা হয়েছে।
সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন খান ও একেএম তৈফিকুর রহমানের নিকট শিক্ষা মেলা সম্পর্কে জানতে চাইলে বলেন, এটা স্যারের ব্যাপার। তার কাছ থেকেই জানেন। আমরা এ বিষয়ে কিছু জানি না।
আজ বুধবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কর্মরতদের কাছে জানতে চাইলে বলেন, জেলা শিক্ষা অফিসার ঢাকা থেকে আসছেন, সরকারী গাড়ীটি ফরিদপুরে আনতে গেছে। তবে শিক্ষা মেলা হয়েছে কিনা বিষয়টি সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন খান ও একেএম তৈফিকুর রহমান, অফিস সহকারী কেউ কিছু জানেন না বা বলতে পারেন না বলে প্রকাশ করেন।
বিকেল সাড়ে ৪টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, জেলা শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল কয়েকজন শিক্ষক ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষকদের নিয়ে বৈঠক করছেন। শিক্ষা মেলার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কত টাকা বরাদ্দ, মেলা হয়েছে কিনা বলতে পারবো না। আমি নিয়োগ পরীক্ষার ভাইভা নিয়ে ব্যস্ত ছিলাম। তবে টাকা উত্তোলন কিভাবে করলেন জানতে চাইলে বলেন, এটা অফিসের ব্যাপার, ফাইল দেখে বলতে হবে। ফাইল দেখে বলার অনুরোধ করলে বলেন, অনেক সময়ের ব্যাপার। এটা আপনার দরকার নেই। তবে সরকারী গাড়ী ব্যবহার করে বাড়ীতে যাওয়া ও ফুয়েল ছাড়া ফাইল নড়ে না এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
রাজবাড়ী জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, বেশ কিছু বরাদ্দের টাকা উত্তোলন করে নিয়েছেন। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেন।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে দেখবো।
(একে/এসপি/জুলাই ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৭ জুন ২০২৬
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘কাউকে কোন ছাড় নয়’
-1.gif)







