সরকারি অর্থ আত্মসাৎ ও অসদাচরণের অভিযোগ
কেন্দুয়া উপজেলা পোস্ট মাষ্টার শাহেদুন্নাহার সাময়িক বরখাস্ত
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : সরকারি অর্থ আত্মসাৎ এবং সেই প্রমাণাদি ও সরকারি ডকুমেন্টস ঔদ্ধত্যপূর্ণভাবে ছিড়ে ফেলার অভিযোগে কেন্দুয়া উপজেলা পোস্ট মাষ্টার শাহেদুন্নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৭ জুলাই কেন্দ্রীয় সার্কেল ঢাকা পোস্টমাষ্টার জেনারেল মো: ফরিদ আহম্মেদ স্বাক্ষরিত পত্রে এ অফিস আদেশ দেওয়া হয়।
জানা যায়, কেন্দুয়া উপজেলা পোস্ট মাষ্টার শাহেদুন্নাহার কেন্দুয়া উপজেলা ডাকঘর নেত্রকোনার সঞ্চয়পত্রের ব্যবহৃত ও অব্যবহৃত কূপন জালিয়াতি মূলকভাবে এবং বাতিল মুনাফা কূপনে ফ্লইড ব্যবহারের মাধ্যমে কূপন পূনঃ ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ করেন। একই সাথে সংশ্লিষ্ট প্রমাণাদি ও সরকারি ডকুমেন্টস ঔদ্ধত্যপূর্ণভাবে ছিড়ে পেলেন। এছাড়া তদন্ত টিমের নিকট লিখিত বিবৃতি প্রদানেও অস্বীকৃতি জানানোসহ সুষ্ঠ তদন্ত কার্যে অসহযোগিতা ও ব্যাঘাত সৃষ্টি করার অভিযোগ উঠেছে শাহেদুন্নাহারের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮- এর ৩ (খ) মোতাবেক ‘অসদাচরণ’ এর আওতাভুক্ত হওয়ায় এবং প্রাথমিক তদন্তে শাহেদুন্নাহারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি চাকুরি আইন, ২০১৮-এর ধারা ৩৯ (১) এবং সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত কালে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
এ ব্যাপারে শাহেদুন্নাহারের ০১৭১৭-৬২৮০৪৪ মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আজ বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলা পোস্ট অফিসে গিয়ে পোস্ট মাষ্টারের দায়িত্বে থাকা পোষ্টাল অপারেটর মধু ভূষনের কাছে পোস্ট মাষ্টার শাহেদুন্নাহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যতটুকু জানি, শাহেদুন্নাহার নেত্রকোনা সদরে বাসায় আছেন। আপনি কিভাবে এ পদে আসলেন জানতে চাইলে তিনি বলেন, ময়মনসিংহের সুপার রিপন রায় ০৭ জুলাই রাত ১০ টার দিকে মোবাইল ফোনে আমাকে ভারপ্রাপ্ত পোস্ট মাষ্টার হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক আমি দায়িত্ব পালন করছি।
এদিকে কেন্দুয়া, নেত্রকোনা ও মদন উপজেলার দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মো: আবু হেনা মুনাসিব করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিধিমোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সার্কেল অফিস থেকে এ বিষয়ে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটির রিপোর্টের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন কর্তৃপক্ষ।
(বিএস/এসপি/জুলাই ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








