সুনামগঞ্জে ২৬০ মিলিমিটার বৃষ্টি, বাড়ছে নদীর পানি
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া উজান থেকে নেমে আসা ঢলে আবারও বেড়েছে সুরমাসহ সব নদ-নদীর পানি। নতুন করে আবারও প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল। অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বেড়েছে ১৮ সেন্টিমিটার। এছাড়া, এর আগের দিন (৯ জুলাই থেকে ১০ জুলাই সকাল ৯টা পর্যন্ত) সুরমার এ পয়েন্টে পানি বেড়েছে ২২ সেন্টিমিটার।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ৩১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
গত ১৬ জুন পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে সুনামগঞ্জের ১১টি উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তলিয়ে যায় জেলার বিভিন্ন সড়ক। পাশাপাশি পানিবন্দি হয়ে পড়েছিলেন জেলার ৭ লাখ মানুষ। পরে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের সব নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়। তার কিছুদিন পর গত ৩০ জুন থেকে আবারও টানা বর্ষণ হওয়ায় জেলার সব নদী ও হাওরগুলোতে পানি বেড়ে দেখা দেয় বন্যা। তলিয়ে যায় সুনামগঞ্জের ৪টি উপজেলার অনেক এলাকা। দ্বিতীয় দফা বন্যায় জেলা জুড়ে অন্তত ৫ লাখ মানুষ দুর্ভোগে পড়েন। পরে ৯ জুলাই সকাল ৯টা পর্যন্ত সেই পানি কমে নদীর মাত্র ৪৪ সেন্টিমিটার নিচে নিমেছিলো। কিন্তু দুই দেশে ভারী বৃষ্টিপাতের ফলে আবারও নদ নদীর পানি বেড়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জুন, জুলাই ও আগস্ট মাসে বর্ষা মৌসুম থাকে। সে ক্ষেত্রে দেশের সব নদীর পানি বৃদ্ধি পায়। ইতিমধ্যে দেশের ১৮টি জেলার নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ফলে দেশের উজানে অতিভারী বৃষ্টি ও সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীর পানি বেড়েছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
(ওএস/এএস/জুলাই ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- লিচু চোর
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
২৩ অক্টোবর ২০২৬

-1.gif)