এমপি বাদল বললেন, বাজারটিকে ধ্বংস করতেই একটি চক্র তৎপর
নবীনগরের বাঙ্গরা বাজারে সওজের আচমকা উচ্ছেদ অভিযানে সর্বশান্ত শতশত ব্যবসায়ী
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাক বাঙ্গরা বাজারে আজ দিনভর সওজের আচমকা এক উচ্ছেদ অভিযানের ফলে সর্বস্ব হারিয়ে বাজারের শত শত ব্যবসায়ী এখন সর্বশান্ত হয়ে পড়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, কোন ধরণের নোটিশ ছাড়াই আচমকা এ ভয়াবহ উচ্ছেদ অভিযান পরিচালনা করায়, উচ্ছেদ হওয়া বাজারের প্রায় আড়াইশ দোকানী তাদের দোকান থেকে কোন মালামালাই সরাতে পারেন নি। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সর্বশান্ত হওয়া ব্যবসায়ীরা দাবী করছেন।
তবে সড়ক ও জনপথ বিভাগ তথা সওজের দাবী, বারবার নোটিশ দেওয়ার পরও সড়কের দুই পাশে থাকা সরকারি জায়গা থেকে দোকানগুলো না সরানোর কারণে যথাযথ নিয়ম মেনেই দুদকসহ উর্ধতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশে আজ আড়াইশ অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়।
আজ সোমবার দুপুর ১২ টার দিকে নবীনগর কোম্পানীগঞ্জ কুমিল্লা সড়কে অবস্থিত বাঙ্গরা বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, সওজের জেলা কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতিতে হাজারো উতসুক মানুষের সামনেই একাধিক বড় বড় ক্রেন দিয়ে সড়কের দুই পাশে থাকা প্রায় আড়াইশ পাকা অর্ধপাকা দোকানপাঠ উচ্ছেদ করা হচ্ছে। এসময় বাজারের আশেপাশেও চরম আতংক ছড়িয়ে পড়ে। উচ্ছেদ চলাকালে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও তাদের আত্মীয় স্বজনদের আহাজারিতে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা নাগাদ সড়কের দুই পাশে থাকা সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা আড়াইশ দোকান পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়।
এসময় সওজের জেলা নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, নবীনগরের ইউএনও তানভীর ফরহাদ শামীম, নবীনগর থানার ওসি মাহবুব আলম, ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি দাশসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা প্রচুর সংখ্যক পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযানটি মনিটরিং করছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী বলেন,'স্বাধীনতার পর ঐতিহ্যবাহী এই বিশাল পাক বাঙ্গরা বাজারটিতে সওজের জায়গায় গড়ে ওঠা শত শত দোকানপাঠ বহুবার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু প্রতিবারই উচ্ছেদের কিছুদিন পরই আবার একটি স্থানীয় প্রভাবশালী মহল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সওজের জায়গায় নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের দুই পাশে বাঙ্গরা বাজারে শত শত দোকানপাঠ পুনরায় তুলে দেয়। কয়েকমাস পর সওজ এসে আবারও সেইসব দোকানপাঠ উচ্ছেদ করে। এভাবে গত ৫৩ বছরে বহুবার এই বাজারে দোকান উঠানো এবং উচ্ছেদ করার এই ভানুমতির খেইল চলে আসছে।
ব্যবসায়ীরা জানালেন, ‘এবারও কয়েকমাস আগে সর্বশেষ বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযানের পর পুনরায় ৩/৪ মাস আগে আবারও স্থানীয় একটি চিহ্নিত প্রভাবশালী মহলের সহযোগিতায় প্রতিটি দোকান তৈরীতে লাখ লাখ টাকা ব্যয় করে রাস্তার দুই পাশে একদম পাকা পিলারসহ মজবুত করে শত শত দোকানপাঠ নির্মাণ করে ব্যবসায়ীরা। কিন্তু আগের মতো সেইসব পাকা দোকানগুলো আজ আবারও পুরোপুরি গুড়িয়ে দিয়ে যায় সওজ কর্তৃপক্ষ।'
এ বিষয়ে বাঙ্গরা বাজারের সভাপতি রবিউল আওয়াল রবি চেয়ারম্যান ক্ষোভের সঙ্গে বলেন, 'কোান ধরণের বলা নেই, কওয়া নেই, আচমকা ম্যালা পুলিশ ও বড় বড় ক্রেন নিয়ে আইসা রাস্তার দুই পাশের শত শত দোকান কয়েক ঘন্টার মথ্যে পুরোপুরি ভাইঙ্গা ফালাইল। কঠোর এই আচমকা উচ্ছেদ অভিযান চলাকালে কোন দোকানী কারও দোকান থেকে এক টাকার মালামালাও সরাইতে পারে নাই। এই আচমকা অভিযানে ৩০ কোটি টাকার ক্ষতি হইয়া গেছে। ব্যবসায়ীরা এখন সর্বশান্ত হয়ে পড়েছে।'
তবে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ এমন অভিযোগ অস্বীকার করে বলেন, 'একবার দুবার নয়, অসংখ্যবার বড় এই বাজারে রাস্তার দুই পাশের সরকারি জায়গা থেকে আড়াইশ দোকানদারকে নোটিশ দেয়া হয়েছে, একাধিকবার মাইকিং করা হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করেনি। ফলে উর্ধতন কর্মকর্তাতের কঠোর নির্তেশে যথাযথ নিয়ম মেনেই আজ উচ্ছেদ অভিযান করা হয়।'
এ বিষয়ে নবীনগর থেকে নির্বাচিত দুইবারের স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল বলেন, ‘সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে, এটি স্বাভাবিক। কিন্তু বারবার উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে আমার নির্বাচনী এলাকার ঐতিহ্যবাহী এই বাঙ্গরা বাজারটিকেই কেন বারবার টার্গেট করা হচ্ছে? নবীনগর কোম্পানীগঞ্জ কুমিল্লা সড়কের দুই পাশে তো আরও বড় বড় বাজার অবৈধভাবে সওজের জায়গায় গড়ে উঠেছে। কই, সেই বাজারগুলোতে কোন উচ্ছেদ অভিযান হতেতো দেখছি না! এতে করে বাঙ্গরাতে বারবার চলা এসব উচ্ছেদ অভিযানগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে!'
সাংসদ ফয়জুর রহমান অনেকটা ক্ষোভের সঙ্গে বলেন, 'বাঙ্গরা বাজার থেকে মাত্র ১০০ ফুট দূরে থাকা নবীনগর কোম্পানীগঞ্জ সড়কে থাকা পাশ্ববর্তী গাজিরহাট বাজারটিওতো অনেকটা সওজের জায়গাতে গড়ে উঠেছে। কই, সেখানেতো সওজকে এখন পর্যন্ত এক চুলও উচ্ছেদ করতে দেখলাম না। তার মানে আমাদের ঐতিহ্যবাহী বাঙ্গরা বাজারটিকে ধ্বংস করাই কি তাহলে একটি চক্রের মূল উদ্যেশ্য?’
(জিডি/এসপি/জুলাই ১৫, ২০২৪)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








