সুবর্ণচরে শিক্ষার্থীদের শাটডাউন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে এক দফা বাদী আদায়ের লক্ষে কোটা বিরোধী সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং ৬ জন ছাত্রকে পুলিশ-ছাত্রলীগ গুলি ও পিটিয়ে নির্যাতন করে হত্যার প্রতিবাদে শাটডাউন, মিছিল, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজাদ নগর ও জাহাজমারা ইউনিয়নের সাধারন শিক্ষার্থীবৃন্দ।
১৮ জুন (বৃস্পতিবার) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের চেওয়াখালী বাজারে এ বিক্ষোভ মিছিল ও শাটডাউন অনুষ্ঠিত হয়।
আজাদ নগর থেকে ৫ শতাধিক সাধারন শিক্ষার্থী সকাল ১০ টায় মিছিল বের করে রামগতি, সুবর্ণচরের চেওয়াখালীবাজারসহ একাধিক হাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চেওয়াখালী এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সুফিয়ান, ঢাকা কলেজের শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহসান উল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাফির হোসেন শান্ত প্রমুখ অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, পরাধীন পাশা, মোঃ শামীমসহ অনেকে।
প্রতিবাদ সমাবেশের বক্তব্য শেষে আজাদ নগর বাজারে ১ ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে প্রতিবাদরত সাধারন শিক্ষার্থীরা এসময় তারা "লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, দালালীনা রাজ পথ রাজ পথ রাজ পথ, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই, ছাত্র সমাজ দিচ্ছে ডাক কোটা প্রথা নিপাত যাক" সহ নানা স্লোগান দিতে থাকে। এতো সুবর্ণচর-সদরসহ পার্শ্ববর্তি রামগতি, রামগঞ্জ উপজেলার শিক্ষার্থীরাও অংশ গ্রহন করে।
বক্তারা বলেন, অতি দ্রুত ছাত্রদের ১ দফা দাবি কোটা বাতিল করতে হবে, পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদসহ নিহত সকল শিক্ষার্থীকে হত্যাকারিদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে, সেই সাথে বর্তমান স্বৈরাচার সরকারকে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যে সকল আন্দোলনরত শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেসকল শিক্ষার্থীর দায়ভার সরকারকে নিতে হবে, অন্যথায় পুরো দেশে ছাত্র আন্দোলন আরো জোরালে গতিতে তাদের দাবি আদায়ে লড়ে যাবে। আন্দোলনরত অবস্থায় যদি ছাত্রলীগ কিংবা কোন সংগঠন, পুলিশ বাহিনী অথবা সরকারের লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনী বাধা দিতে আসে তা শক্ত হাতে প্রতিহত করা হবে, ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ও দাবী জানান তারা।
প্রতিবাদ সমাবেশে ছাত্ররা ছাড়াও শতাধিক অভিভাবকও অংশগ্রহণ করে।
(আইইউএস/এএস/জুলাই ১৮, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








