নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ
স্টাফ রিপোর্টার : নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ জন বন্দির মধ্যে ৩৩১ জন আদালতে আত্মসমর্পণ করেছেন। গত তিনদিনে তারা আত্মসমর্পণ করেছেন।
আর কারাগার থেকে লুট হওয়া ৩৯টি অন্ত্র ও ১১শ গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা প্রশাসক (ডিসি) ড. বদিউল আলম।
এ সময় তিনি জানান, বুধবার নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৯০ কয়েদি আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করেছেন। এনিয়ে পালিয়ে যাওয়া ৩৩১ কয়েদি আত্মসমর্পণ করেছেন। বর্তমানে কারাগারে নিরাপত্তায় ক্যাম্প নিয়োজিত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আর জেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে, যেন কয়েদিরা নিকটস্থ থানা, কারাগার বা আদালতে আত্মসমর্পণ করেন।
জানা গেছে, দেশে চলমান সহিংসতার মধ্যে দুর্বৃত্তরা শুক্রবার (১৯ জুলাই) বিকেলে নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট করে ৮২৬ আসামি ছেড়ে দেয়। এরই মধ্যে সোমবার (২২ জুলাই) জেলা প্রশাসন কারাগার থেকে পলায়নকারী সব কারাবন্দিকে আত্মসমর্পণের নির্দেশ প্রদান করে গণবিজ্ঞপ্তি জারি করে। এরই পরিপ্রেক্ষিতে কয়েদিরা আইনজীবীদের মাধ্যমে কারাগারে আত্মসমর্পণ করেন।
এ ব্যাপারে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম বলেন, কয়েদিরা আইনজীবীদের মাধ্যমেই কারাগারে থাকেন। ঘটনার পর থেকেই আইনজীবীরা কয়েদির সঙ্গে যোগাযোগ করে আইনের আশ্রয়ে নিয়ে আসার জন্য কাজ করছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করছেন। আমরা আশাবাদী ধীরে ধীরে আরও কয়েদিরা আত্মসমর্পণ করবেন।
নরসিংদী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, চলমান সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়েছে। কারাগারে হামলার ঘটনায় সাবেক জেলার কামরুল ইসলাম বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। বুধবার নাশকতার ঘটনায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার ও ৩৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি কারাগার পরিদর্শন করেন। নরসিংদী কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও আসামি পালিয়ে যাওয়ার ঘটনার পাঁচদিন পর কারাগার পরিদর্শন করেন তিনি।
এ সময় নরসিংদী ডিসি ড. বদিউল আলম, এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে হেলিকপ্টার যোগে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অবতরণ করেন সেনাপ্রধান।
(ওএস/এএস/জুলাই ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- ‘আগামী বছর সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’
- রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- ‘হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা মুখ বন্ধ রাখা’
- ‘মেক্সিকো কারও উপনিবেশ হবে না’
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- জলে ডোবা স্বপ্ন
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লাইজু তুই এমপি হয়েছিস!
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








