বরগুনায় ৪০ জন গ্রেফতার
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : দেশের চলমান ছাত্র আন্দোলনকে পুঁজি করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেওয়াসহ রাস্তাঘাটে জ্বালও পোড়াওসহ দুর্বৃত্তায়ন করেছে বিশেষ একটি মহল। এসকল দুর্বৃত্তদের নিয়ন্ত্রণ করতে সারাদেশে কার্ফিউ জারি করে সরকার। দেশের সম্পদ নষ্টকারী ও তাদের উষ্কানিদাতাদের চিহ্নিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ অভিযানের অংশ হিসেবে বরগুনা জেলায় নাশকতার শঙ্কায় ৩৮জন ও পুলিশ বাদী হয়ে করা এক মামলায় আরো ২জনসহ মোট ৪০জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে জেলার ছয়টি উপজেলার সকল থানায় যোগাযোগ করে জানা গেছে, দেশে জরুরী অবস্থা জারীর পর থেকেই নাশকতার আশংকায় গ্রেফতার হওয়া সকলেই পূর্বের নাশকতার অভিযোগের মামলার আসামি। বরগুনা সদর থানায় ৮জন, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গ্রেফতারের সংখ্যা জানতে চাইলে তিনি প্রতিবেদকের সাথে গ্রেফতারের বিষয়টি এড়িয়ে যান, তালতলী থানায় ৫ জন, পাথরঘাটা থানায় ৬ জন, বামনা থানায়৷ ৩ জন ও বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আটকের সংখ্যা পরে জানাবেন বলে প্রতিবেদককে জানান।
এছাড়াও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হওয়ার অভিযোগে জেলার একমাত্র বামনা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে একটি নতুন মামলা দায়ের করেছে। এমামলায় সাইমুল ও জাফর নামের ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল বলেন, মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমতলী গ্রামে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জামায়েতর কিছু নেতাকর্মী একত্রিত হইতেছিলো। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত জামায়েত নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় সাইমুল ও জাফরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় ঘটস্থল থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।
বরগুনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, দেশের সম্পদ নষ্টকারী ও নাশকতার আশংকায় বরগুনা জেলার ৬টি উপজেলায় ৩৮জন ও বামনা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরো ২ জনসহ বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত মোট ৪০ জন দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে। দেশের সম্পদ নষ্টকারী বাকি দুর্বৃত্ত ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে।
(এসএস/এএস/জুলাই ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








