নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির নানা সরঞ্জম উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ জুলাই) গভীর রাতে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহল পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে।
শনিবার (২৭ জুলাই) বিকেলে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, নড়াইলের নড়াগাতি থানার মো. মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের মো. আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হনি কোরলিয়া গ্রামের মো. সবুজ (৫৬), খুলনার খালিশপুরের মো.শুভ (২৪) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের মো.আবু সাঈদ মোল্যা (২৫)।
পুলিশ জানায়, শুক্রবার গভির রাতে কমলাপুর কুন্ডুপাড়া এলাকায় শ্যামা কুন্ডুর বাড়ি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাত দল। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে ডাকাত দলের দুইজন পালিয়ে গেলেও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদেরকে আদালতে মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
(আরএম/এএস/জুলাই ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা
- কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৭
- বাংলা নববর্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
- বৈশাখের শুরুতেই তপ্ত প্রকৃতি, তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন
- ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না’
- ‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’
- ‘নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত’
- আজ পহেলা বৈশাখ
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
- 'মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে পাকশী সেতুর কাছে তীব্র সংঘর্ষ হয়'
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
১৪ এপ্রিল ২০২৬
- কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৭
- রাজবাড়ীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে ব্র্যাক সিডের কর্মশালা
-1.gif)








