‘আমার ছেলে হত্যার বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম’
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় উপজেলার দামগাঁও গ্রামের নূরে আলম সিদ্দিকী রাকিব (১৯)। এসময় সে অন্তসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে কলতাপাড়া গিয়েছিলো।
নিহত রাকিবের মা নূরুন্নাহার বেগম কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করতে করতে বলেন, আমার ছেলে কোন রাজনীতি করতো না, কোন আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলো না; তাহলে কেন গুলি করে মারা হলো? আমার ছেলে হত্যার বিচার আর কারও কাছে চাই না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম।’
তিনি বিলাপ করে আরও বলেন, ‘গত শুক্রবার আমার এক আত্মীয়ের বিয়ে ছিল। সেখানে যাওয়ার সময় আমার ছেলে অনেকটা পথ এগিয়ে দিয়ে যায়। বিকালে ছেলে ফোন করে বলে মা তাড়াতাড়ি চলে এসো। শনিবার বাড়ি ফিরেই ছেলের মৃত্যুর সংবাদ পাই। স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা শেষ কোরআনের পাখি হবে। কিন্ত সেটা আর হলো না।’
নিহত রাকিব উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আব্দুল হালিম শেখ ও নূরুন্নাহার বেগম দম্পত্তির একমাত্র পুত্রসন্তান। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে রাকিব তৃতীয়।
রোববার বিকেলে দামগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, তার বাবা আব্দুল হালিম শেখ পুত্রবধু অন্তঃসত্ত¡া সাদিয়াকে ডাক্তার দেখাতে ময়মনসিংহ নিয়ে গেছেন।
রাকিবের মৃত্যুর পর এখনো শোকে কাতর পুরো পরিবার। তারা দাবি করেন, ‘রাকিব কোন রাজনীতি করতো না। কোটা আন্দোলনেও সম্পৃকক্তা ছিল না। ঘটনার দিন অন্তঃসত্ত¡া স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাকিব।
পরিবার সূত্রে জানা গেছে, ঈশ^রগঞ্জ উপজেলার এমদাদুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদরাসা থেকে ২০২২ সালে হেফজ সম্পন্ন করেন রাকিব। এরপর নিজ বাড়িতেই গড়ে তোলা ও বাবার পরিচালনায় তালিমুল কুরআন মহিলা মাদরাসায় শিক্ষকতা শুরু করেন তিনি। পাশাপাশি ভর্তি হন ঈশ^রগঞ্জের ভাসা আতহারিয়া দারুল উলুম মাদরাসায় কিতাব বিভাগে।
আট মাস আগে রাকিব বিয়ে করেন ঈশ^রগঞ্জ উপজেলার সাদিয়া আক্তারকে। তার স্ত্রী বর্তমানে চারমাসের অন্তঃসত্ত¡া। স্বামী হারানোর শোকে সেও নির্বাক হয়ে গেছেন বলে জানান রাকিবের চাচাতো ভাই আব্দুল মালেক।
তিনি বলেন, ‘গত শনিবার সকালে সকালে সাদিয়া শারীরিক ভাবে অসুস্থতা বোধ করছিলেন। এসময় রাকিব তার স্ত্রীর জন্য ওষুধ আনতে কলতাপাড়া বাজারে গিয়ে গুলিবিদ্ধ হন। শোনেছি সংঘর্ষের ঘটনা মোবাইলে ভিডিও করার সময়ই আমার ভাই গুলিবিদ্ধ হয় ।
রাকিবের ভগ্নিপতি ইলিয়াস মাহমুদ বলেন, ‘রাকিবের মরদেহ বাড়িতে আনার পর দেখতে পাই বুকের বামপাশের গুলির ছিদ্র ছিল। রািকব ছিল শ^শুড়ের একমাত্র ছেলে। তার মৃত্যুতে পুরো পরিবার শোকে কাতর হয়ে গেছে। আমরা এই ঘটনায় মামলা করবো না। মামলা করলেই কি আর রাকিব ফিরে আসবে?’
গত ২০ জুলাই কোটা আন্দোলনকে ঘিরে উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে রাকিবসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সংঘর্ষ চলাকালীন কলতাপাড়া বাজারে তাল্লু স্পিনিং মিলে হামলা করে পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। এসময় গৌরীপুর থানার ওসি সহ দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
(এসআইএম/এএস/জুলাই ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








