E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

২০২৪ আগস্ট ০৬ ১৬:৩৬:১৯
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় মাজেদুল ইসলাম খান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুদ্ধ জনতা।

সোমবার (৫ আগস্ট) রাতে সদর উপজেলার বরাশুলা ঈদগাহ ময়দানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাজেদুল ইসলাম খান উপজেলার বরশুলা গ্রামের জাফর খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিকেল থেকে সারাদেশে আনন্দ মিছিল হয়। এছাড়া বিক্ষুদ্ধ জনতা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এর ধারবাহিকতায় নড়াইলেরও বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় উত্তেজিত জনতা।

এ সময় হুইপ মাশরাফি বিন মুর্তজা, জেলা-উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সপ্নিল শিকদার নিলসহ বিভিন্ন নেতার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

এ দিন রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বরাশুলা গ্রামের নিজ বাড়ি থেকে মাজেদুল ঈদগাহ ময়দানের সামনে এলে ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিক্ষুদ্ধ জনতা। তবে পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে এ হত্যা করা হয়েছে।

ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ওএস/এসপি/আগস্ট ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test