শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাঙা ভাস্কর্য সংস্কার করলেন শিল্পীরা
স্টাফ রিপোর্টার : নিজেদের উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্য সংস্কার করেছেন স্থানীয় শিল্পী ও ভক্তরানিজেদের উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্য সংস্কার করেছেন স্থানীয় শিল্পী ও ভক্তরা
ময়মনসিংহ নগরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভাস্কর্যটির নাক-মুখ ভেঙে দেওয়া হয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর নগরে আনন্দ মিছিল বের হয়। ওই দিন সন্ধ্যায় ভাস্কর্যটি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। ইতোমধ্যে নিজেদের উদ্যোগে এটি ভাস্কর্যটি সংস্কার করেছেন স্থানীয় শিল্পী ও ভক্তরা।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকালে ভাস্কর্যটিকে সংস্কার করতে দেখা গেছে শিল্পীদের। এটিকে সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মো. রাজন।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর ময়মনসিংহে সরকারি বিভিন্ন অফিস, বাসভবন, দোকানপাট ও বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। একপর্যায়ে অগ্নিসংযোগ করে মালামাল লুটপাট করে নিয়ে যায় তারা। এই ভাঙচুর থেকে রক্ষা পায়নি জয়নুল আবেদিনের ভাস্কর্যটিও। এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় শিল্প ও সংস্কৃতিমনা সচেতন মহলের মাঝে। দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা।
ময়মনসিংহ নগরের কাঁচিঝুলি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। সংগ্রহশালার সামনে জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্যটি ২০১৫ সালে নির্মাণ করে তৎকালীন ময়মনসিংহ পৌরসভা। এটির এক পাশে সংগ্রহশালা, অন্য পাশে উদ্যান।
জয়নুল আবেদিন সংগ্রহশালার উপকিপার মুকুল দত্ত বলেন, ‘গত সোমবার সন্ধ্যার আগমুহূর্তে একদল লোক অটোরিকশা দিয়ে এসে ভাস্কর্যটি ভাঙতে শুরু করে। তখন আনন্দ মিছিল থেকে ছড়িয়ে থাকা অনেক শিক্ষার্থীও এলাকাটিতে ছিল। সংগ্রহশালার কর্মী ও উপস্থিত কিছু শিক্ষার্থী বিক্ষুব্ধ লোকজনকে বোঝানোর চেষ্টা করেন, জয়নুল আবেদিন কোনও রাজনৈতিক ব্যক্তি নন। এরপর ভাঙচুর বন্ধ করে তারা চলে যায়। এরপর ভাস্কর্যটি সংস্কারের জন্য কয়েকজন শিল্পী এসে দেখে গেছেন। এটি নির্মাণ করেছিল তৎকালীন পৌরসভা। তাই বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হয়েছে। ইতোমধ্যে এটি সংস্কার করেছেন শিল্পীরা।’
বুধবার বিকালে সংগ্রহশালার সামনে গিয়ে দেখা যায়, ভাস্কর্যটির নাক-মুখ ভাঙা। নিচে পড়ে আছে কিছু টুকরো। উদ্যানে আসা দর্শনার্থীরা ভাস্কর্যটির এমন অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন।
ময়মনসিংহ মহানগর সুজনের সম্পাদক আলী ইউসুফ বলেন বলেন, ‘ময়মনসিংহ নামের সঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নাম চলে আসে। শিল্প-সংস্কৃতির এই শহরে শিল্পাচার্যের ভাস্কর্যটির যা করা হয়েছে, তার মোটেই কাম্য নয়। এ ধরনের অপতৎপরতা যারা করেছে, তাদের ভেতরে শিল্পবোধ নেই।’
বৃহস্পতিবার বিকালে সংগ্রহশালার সামনে গিয়ে দেখা যায়, ভাস্কর্যটির ভাঙা নাক-মুখ সংস্কার করেছেন শিল্পীরা। সবকিছু ঠিক করে আগের অবস্থায় এটিকে ফিরিয়ে আনা হয়েছে।
ময়মনসিংহের চিত্রশিল্পী জয়ন্ত কুমার শিবু বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্য ভাঙচুর করে শিল্পীসমাজের আবেগে আঘাত করেছে দুর্বৃত্তরা। আমরা ছোটবেলা থেকেই জয়নুলকে দেখে চিত্রশিল্পী হওয়ার পেশায় নিয়োজিত হয়েছি। তার ভাস্কর্য ভেঙে আমাদের মনে আঘাত করা হয়েছে।’
ক্ষোভ প্রকাশ করে চিত্রশিল্পী হোসাইন ফারুক বলেন, ‘এরকম ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে প্রশাসনের নজরদারি জোরদার করা দরকার। ভাস্কর্যটি ভাঙার খবর শুনে দেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পীসমাজের লোকজন ছুটে আসছেন। ইতোমধ্যে আমরা নিজেদের উদ্যোগে এটি সংস্কার করে সৌন্দর্যবর্ধনের কাজ করেছি। সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে এনেছি।’
ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মো. রাজন বলেন, ‘দেশের অস্থির সময়টাকে কাজে লাগিয়ে সুযোগ সন্ধানী দুষ্কৃতকারীরা ভাস্কর্যটি ভাঙচুর করেছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের মাধ্যমে বাংলাদেশকে চেনে সারা বিশ্বের মানুষ। একইভাবে এটির মাধ্যমে ময়মনসিংহকে চেনে দেশের মানুষ। ভাস্কর্যটি ইতিহাস ও ঐতিহ্যের অংশ। ভাঙচুর করে পুরো জাতিকে কলঙ্কিত করেছে তারা। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই আমরা।’
প্রসঙ্গত, ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন জয়নুল আবেদিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিভাবান এই শিল্পীকে ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃৎ বলে ধরে নেওয়া হয়। ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ১৯৭৫ সালে জয়নুল আবেদিন সোনারগাঁয়ে একটি লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহে একটি গ্যালারি (শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা) প্রতিষ্ঠা করেন। এই দুটি প্রতিষ্ঠানে তার অঙ্কিত কিছু চিত্রকর্ম সংরক্ষিত আছে। ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় তার মৃত্যু হয়।
(ওএস/এএস/আগস্ট ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








