শেখ হাসিনাকে দেশে ফেরাতে
কোটালীপাড়ায় কাফনের কাপড় মাথায় বেঁধে লাখো জনতার শপথ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা। এ আসন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এখান থেকে নির্বাচিত হয়েই তিনি ৫ বার প্রধানমন্ত্রী ও ৩ বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। তিনি নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। সৃষ্টি করেছেন কর্মসংস্থান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এলাবাসীর রয়েছে আত্মার সম্পর্ক। শেখ হাসিনাও নির্বাচনী এলাকার মানুষকে প্রণের অধিক ভালবাসতেন। তাঁর প্রতি সাধারণ মানুষের আস্থা অবিচল। সোমবার তিনি পদত্যাগ করার পর সাধারণ মানুষ হতভম্ব হয়ে পড়েন। সারাদেশে আওয়ামী লীগ অফিস ভাঙচুর অগ্নিসংযোগ। নেতা কর্মীর বাড়িঘরে আগুণ দেওয়া লুটপাট, সাংখ্যালঘু নির্যাতন, বঙ্গবন্ধুর ম্যুরাল, ভাস্কর্য গুড়িয়ে দেওয়া ও ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ গত সোমবার থেকে শুরু হয় গোপালগঞ্জ থেকে। এদিন জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল বের করে।
মঙ্গলবার (৬ আগস্ট) জেলা আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেশে ফেরাতে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়ে শপথ বাক্য পাঠ করেন। বুধবার (৭ আগস্ট) টুঙ্গিপাড়া উপজেলা সদরে ২০ হাজার মানুষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মিছিল ও সমাবেশ করে। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ বাক্য পাঠ করেন। এছাড়া বৃহস্পতিবার (৮ আগস্ট) গোপালগঞ্জ ও কাশিয়ানী উপজেলায় বিক্ষোভ সমাবেশে হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) গোপালগঞ্জ শহরে সকালে ও সন্ধ্যায় এবং মুকসুদপুর উপজেলার গোহালা ও ভারাসুর ইউনিয়নে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আজ শনিবার কোটালীপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। এতে লক্ষাধিক মানুষ জমায়েত হন।
এদিন দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিখিল দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহসভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ লাখ জনতা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সব ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সহকারে লাঠি, বৈঠা নিয়ে নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাবেত হয়। সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শুরুর কথা থাকলেও সকাল ৯টার মধ্যে উপজেলা পরিষদ মাঠসহ এর আশ পাশের এলাকা সাধারণ মানুষের উপস্থিতিতে জনঅরণ্যে পরিনত হয়। বন্ধ হয়ে যায় গোপালগঞ্জ-পয়সারহাট, কোটালীপাড়া-সাতলা, কোটালীপাড়া-রাজৈর সড়কে যানবাহন চলাচল।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে দাড়িয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান।
সকাল ৯ টা থেকে লাখো নেতা-কর্মী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শ্লোগানে শ্লোগানে উপজেলা পরিষদ চত্ত্বর ও এর আশ পাশের এলাকা মুখরিত করে তোলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবে ততোদিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন।
কোটালীপাড়া উপজেলার ধারাবাসইল গ্রামের আলী আহম্মেদ, কলাবাড়ি গ্রামের বলাই অধিকারী, লাখিরপাড় গ্রামের সালমান হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের একামাত্র অভিভাবক। তিনি আমাদের প্রাণের ম্পন্দন। তিনি আমাদের জন্য জন্য সবকিছু করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আমাদের খোঁজ খবর রাখেন। তিনি দেশে নেই, এটা ভাবতেই আমরা অসহায় হয়ে পড়েছি। তিনি আমাদের প্রণের চেয়েও বেশি ভালবাসেন। অন্যরা ক্ষমতায় আসলে আমরা বৈষম্যের শিকার হই। আমরা উন্নয়ন ও চাকরি থেকে বঞ্চিত হই। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে আমরা সাধারণ মানুষ রাজপথে নেমেছি। তাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথে থাকব।
(টিবি/এসপি/আগস্ট ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
২২ সেপ্টেম্বর ২০২৬
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
-1.gif)








