সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ গোপালগঞ্জ জেলা আ. লীগের
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।
আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম শান্তিপূর্ণ ভাবে আন্দোলন সংগ্রাম করার আহবান জানিয়ে বলেন, সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়। তাদেরকে কাজ করতে সহায়তা করতে হবে। তিনি হুশিয়ার উচ্চারণ করে নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, এর পরে কোন নেতা বা কর্মী যদি বিশৃংখলা করে, তাহলে জেলা আওয়ামী লীগ তার দায় দ্বায়িত্ব নেবে না।
তিনি জানান, অন্যা্ন্য বছর যেভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়, আসন্ন শোক দিবসও সেভাবেই পালন করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জরুরী সভায় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জেলা আ.লীগের প্রেস বিজ্ঞপ্তি
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “গোপলগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের শান্তিপূর্ণ মিছিল-মিটিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। মিছিল বা মিটিংএ কোন দেশীয় অস্ত্র, লাঠি-সোটা প্রদর্শন করা যাবে না। গত কয়েক দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শান্তিপুর্ন মিছিল-সমাবেশ হয়েছে। কিন্তু শনিবার (১০ আগস্ট) কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। এটি কোন ভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাছে আমাদের কাম্য নয়। মনে রাখবেন রাষ্ট্রের আইন শৃংখলা বাহিনী আমাদের শত্রু নয়। তাদের প্রতি কোন প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। গতকাল সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সকল প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোন অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না। আমরা তাকে দুষ্কৃতকারী হিসাবে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবো।
আপনারা জেনে খুশি হবেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে নির্দেশনা দিয়েছেন। কোন রকম বিশৃঙ্খলা না করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সকলের প্রতি অনুরোধ করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্রেখ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দীন আজম এই প্রেস বিজ্ঞপ্তিটি নেতা কর্মীদের মধ্যে মিটিং করে প্রকাশ করতে নির্দেশনা দিয়েছেন বলে জানান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস হক।
গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক
শনিবার সেনা বাহিনীর গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনার পর গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ওই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ছিলো অজানা উদ্বেগ ও উৎকন্ঠা।
আজ রবিবার জেলা শহরের অফিস, আদালত, ব্যাংক, আর্থিক, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল খোলা। সাধারণ মানুষ স্বাভাবিক কাজ কর্ম করেছেন। শহরের অলি গলি ও হাট-বাজারে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। সড়ক-মহাসড়ক দিয়ে অন্যান্য দিনের মতো যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চলতে পারে এমন আতংক ছিল সাধারণ মানুষের মাধ্যে। তাই তাদের উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে আতংকিত রাত কেটেছে। এ জেলায় রাতে কোন অভিযান চালানো হয়নি। এমনকি রোববার কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শনিবার (১০ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ৪ সেনা সদস্য ও গণামাধ্যম কর্মীসহ ১৫ জন আহত হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে অস্ত্র ছিনিয়ে নেয়।
আইএসপিআর’এর বিবৃতি
গোপালগঞ্জের সদর উপজেলায় সেনা টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (১০ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করে।
বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়।
সেসময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট-পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাঙচুর করে।
সেসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল চার রাউন্ড এ্যামোনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
হামলায় তিনজন কর্মকর্তা, একজন জুনিয়র কমিশন কর্মকর্তা ও পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এ ঘটনায় আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন।
(টিবি/এসপি/আগস্ট ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
২২ সেপ্টেম্বর ২০২৬
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
-1.gif)








