E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

২০২৪ আগস্ট ১১ ২০:৪০:১৯
নড়াইলে বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে মল্লিকপুর ইউনিয়ন সরকরি মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জি এম নজরুল ইসলাম, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, বিএনপি নেতা বোরাক কাজী, মোল্লা মোঃ মনিরুজ্জামান, মোঃ ফেরদৌস রহমান, শফিকুল ইসলাম সবুজ, জামশেদ আলম, খান মাহমুদ ইসলাম, সরদার সেলিম জাহাঙ্গীর, শিমুল হাসান, শরিফুজ্জামান, আহাদুজ্জামান বাটুল, প্রকৌশলী তাইবুল ইসলাম প্রমুখ।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। এখন থেকে কোন হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের দেখে রাখার দায়িত্ব আমাদের সকলের। নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। কোন প্রকার চাঁদাবাজি, রাহাজানি, মাস্তানি বরদাস্ত করা হবে না। সকলের প্রতি সহিষ্ণুতা বজায় রেখে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন বক্তারা।

(আরএম/এএস/আগস্ট ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test