E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে সব থানার পুলিশ কাজে যোগ দিয়েছে  

২০২৪ আগস্ট ১২ ১৮:১০:২৭
গোপালগঞ্জে সব থানার পুলিশ কাজে যোগ দিয়েছে  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সব থানার পুলিশ কাজে যোগ দিয়েছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে তারা কাজ শুরু করেন। ইতিমধ্যে পুলিশ সদস্যরা জেলাবাসীর জান-মালের নিরাপত্তা দিতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া ট্রাফিকরা সড়কে দায়িত্ব পালন করছেন। এতে সড়কের শৃংখলা ফিরেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী অফিফা জানিয়েছেন, জেলার ৫ উপজেলার ৫টি থানা ও ৭ টি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, কস্টেবল ও ট্রাফিক বিভাগে কর্মরতরা কাজ শুরু করেছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা বিএম আশরাফ বলেন, পুলিশ কাজে যোগ দিয়েছে। তারা ইতিমধ্যে মাঠে নেমে দায়িত্ব পালন শুরু করছে। এতে আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সুযোগ সন্ধানী ও দুস্কৃতিকারীরা গা ঢাকা দেবে। আইন শৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটবে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ ফিরোজ আলম জানান, আমার থানায় কাজে যোগ দেওয়ায় আমি কর্মকর্তা ও কনস্টেবলদের স্বাগত জানিয়েছি।

এদিকে কোটালীপাড়া থানা পুলিশ কার্যক্রম শুরু করায় উপজেলা বিএনপি , সহযোগি ও অংগ সংগঠনের পক্ষ থেকে তাদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

(টিবি/এসপি/আগস্ট ১২, ২০২৪)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test