E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে শান্তি সম্প্রীতি সভা অনুষ্ঠিত

২০২৪ আগস্ট ১৬ ১৮:২৩:৩৯
নড়াইলে শান্তি সম্প্রীতি সভা অনুষ্ঠিত

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে শান্তি-সম্প্রীতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’-এর জেলা সভাপতি কল্যাণ মুখার্জি। সাধারণ সম্পাদক অশোক কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) সুকেশ সাহা আনন্দ, জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, সহসভাপতি তবিবর রহমান মনু জমাদ্দার, সহসভাপতি শাহিনউল্লাহ মোহন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলেন সাধারণ সম্পাদক সাদাত কবির রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি প্রমুখ।

আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় দলীয় নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/আগস্ট ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test