শ্রীনগরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, এলাকাবাসীর মানববন্ধন
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা,ভূমিদস্যুতা, ঠক প্রতারক ও স্থানীয়দের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাজারে পোস্ট অফিসে সামনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধনে ভুক্তভোগী রমজান আলী বাছার, স্থানীয় নারী ইউপি রেখা বেগম, আলী হোসেন ঢালী, জয়নাল আবেদীন মোল্লা,মারফত আলী মোল্লা,জয়নাল দেওয়ান, আবুল কালাম, শহিদ শেখ, রফিকুল বাছার, আমেনা বেগম, ইউসুফ শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বিবন্দী মৌজার ১০৮৯,৯০ ও ৯১ দাগের ৩৩ শতাংশ সম্পত্তি ও ১৯ শতাংশ অর্পিত সম্পত্তি মোট ৫২ শতাংশ সম্পত্তি এলাকার মৃত আঃ জলিল বাছারের ছেলে রমজান আলী বাছারগং ক্রয় সুত্রে মালিক হয়ে ঘর দরজা উত্তোলন করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকাকালীন ঐ এলাকার মৃত আঃ রহমান মোল্লার ছেলে ভূমিদস্যু, ঠক প্রতারক আঃলীগ নেতা ও হানা গ্রুপের মালিক হারুন অর রশিদসহ তার ভাই এবি সিদ্দিক রানা মোল্লা, এছহাক মোল্লার ছেলে আহম্মেদ মোল্লা, মিলন মোল্লা, লিটন মোল্লা, আরিফ মোল্লা তাদের সহযোগীদের সঙ্গে নিয়ে ঐ সম্পত্তি দখলের পায়তারাসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করায় রমজান আলী বাছারসহ এলাকার অনেকেই তাদের দ্বারা হয়রানী ও হেনন্তার শিকার হয়েছেন।
বক্তারা আরও বলেন, হারন অর রশিদ মোল্লা সাবেক প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের স্ট্রিকারযুক্ত গাড়ি নিয়ে এলাকায় এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু-ভাষী হিসবে চাকুরী করেন বলে মিথ্যা পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে এলাকার নিরহ লোকজনদের হয়রানি করতেন। গত মঙ্গলবার হারুন অর রশিদ মোল্লাসহ তার লোকজন রমজান আলী বাছারের ঐ সম্পত্তি দখলের উদ্দেশ্য তার বাড়িতে হামলা দেয় এবং বাড়িতে থাকা দুটি ঘরসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার বাধার মুখে মালামাল নিতে না পেরে হুমকি ধমকি দিয়ে চলে যায়।
(এএম/এসপি/আগস্ট ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








