E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেখ হাসিনার বিচারের দাবিতে গোপালগঞ্জে জেলা ছাত্রদলের শোক র‌্যালি 

২০২৪ আগস্ট ২১ ১৭:৪২:২১
শেখ হাসিনার বিচারের দাবিতে গোপালগঞ্জে জেলা ছাত্রদলের শোক র‌্যালি 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গত ১৫ বছর ধরে গুম খুন, যখম ও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী, শিশু হত্যার প্রতিবাদে এবং শেখ হাসিনার বিচারের দাবিতে গোপালগঞ্জে শোক র‌্যালী করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ বুধবার বেলা ১১টায় জেলা শহরের বিসিক ব্রীজ থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। শোক র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য এ্যাভোকেট তৌফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা, গত ১৫ বছর ধরে গুম খুন, যখম ও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী, শিশু হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত করে শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান।

(টিবি/এসপি/আগস্ট ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test