কেন্দুয়ায় অসীম কুমার উকিলসহ আওয়ামীলীগের ১৪৮ জনের বিরুদ্ধে মামলা
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনার কেন্দুয়া মধ্য বাজারের থানা গেইট সংলগ্ন তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্নারের দোকান ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও তার স্ত্রী বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিল, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩শ লোকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা মোতাবেক কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২১ আগষ্ট বুধবার কেন্দুয়া বাজারের থানা গেইট সংলগ্ন বিএনপি পন্ত্রী ব্যবসায়ী মোবারক হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বাদী মোবারক হোসেন তার এজাহারে উল্লেখ করেন, চলতি বছরের গত ২৮ জুলাই কেন্দুয়া বাজারের থানা গেইট সংলগ্ন তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্নার দোকানে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দোকান ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে। এসময় তারা ত্রাসের সৃষ্টি করে নগদ টাকাসহ দোকান ঘরের বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাদী মোবারক হোসেনের লিখিত এজাহারের প্রেক্ষিতে সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল সহ ১৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২/৩শ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
মামলা তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম জানান, দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা মোতাবেক দায়েরকৃত মামলার তদন্ত চলছে।
তিনি জানান, কোন আসামী গ্রেফতার হয়নি, তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(এসএস/এএস/আগস্ট ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








