E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র‍্যালি 

২০২৪ আগস্ট ২২ ১৭:৩০:১৪
নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র‍্যালি 

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শহরে জেলা ছাত্রদলের আয়োজনে শোক র‍্যালি করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বুধবার (২১ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত ১৫ বছরে হত্যা গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিনত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজত কর্মীদের নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যায় শহিদের স্মরণে নড়াইলে শোক র‌্যালি করে নড়াইল জেলা ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ জেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত কবীর রুবেল, ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, খন্দকার মাহমুদুর হাসান সনি প্রমুখ। এসময় জেলা উপজেলার ছাত্রদলের নেতাকর্মীসহ যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/আগস্ট ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test