E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী গোপালগঞ্জের ২ শিক্ষার্থীর কবর জিয়ারত 

২০২৪ আগস্ট ২৩ ১৭:০৫:৩৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী গোপালগঞ্জের ২ শিক্ষার্থীর কবর জিয়ারত 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী গোপালগঞ্জের ২ শিক্ষার্থীর কবর জিয়ারত করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি গতকাল বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের ডিগ্রিকান্দি গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী সাবিদ মোল্লার বাড়িতে যান। তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। শোকসন্তপ্ত পরিবারটিকে তিনি সান্তনা দেন। সমবেদনা জ্ঞাপন করেন। সাবিদের পিতা মাহামুদ মোল্লার হাতে আর্থিক অনুদানের নগদ টাকা তুলে দেন।

এর আগে সাবিদ মোল্লার বাড়ির আঙ্গিনায় আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সাবিদের কবরের আশপাশ এলাকা বর্ষার পানিতে ডুবে গেছে। তাই তারা কবরের পাশে যেতে পারেননি। এজন্য শোকসভা শেষে রাত পৌনে ৯ টার দিকে সেখানে বসেই পবিত্র ফাতেহাপাঠ করে সাবিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এর আগে এ দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ছোট বণগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আত্মউৎসর্গকারী আরাফাত মুন্সির বাড়িতে যান। সেখানে পৌঁছে তিনি নেতা কর্মীদের সাথে নিয়ে আরাফাতের কবর জিয়ারত করেন। পবিত্র ফাতেহাপাঠ করে অংশ নেন বিশেষ দোয়া-মোনাজাতে। আরাফাতের বাবা স্বপন মুন্সি দিন মজুর ও মা মায়া বেগম গার্মেন্টস কর্মী। তারা ঢাকার আশুলিয়াতে বসবাস করে। তাই এ সময় তারা বাড়িতে ছিলেন না। পরে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আরাফাত মুন্সির দাদা সাত্তার মুন্সির সাথে কথা বলেন। তিরি তার হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন। এছাড়া তিনি ওই বাড়িতে আয়েজিত শোক সভায় বক্তব্য রাখেন।

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র জনতা প্রাণের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে আমরা শহীদ ছাত্র জনতার বাড়ি বাড়ি যাচ্ছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। কবর জিয়ারত করছি। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। শহীদ ছাত্র জনতার জন্য আমরা প্রয়োজনীয় সব কিছুই করব।

এর আগে বিকেলে মুকসুদপুর উপজেলার বরইতলা পৌঁছে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স পথ সভায় বক্তব্য দেন। রাতে তিনি উজানী ইাউনিয়নের বাসুদেবপুরে আরও একটি পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ জেলা বিাএনপির আহবায়ক শরীফ রফিক উজ্জামান সহ গোপালগঞ্জ জেলা, মুকসুদপুর, কাািশয়ানী ও গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/আগস্ট ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test