বরগুনায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনায় নিখোঁজ হওয়ার তিন দিন পরে ডোবা থেকে মুখমন্ডল বাধা অবস্থায় সুজন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল নামের এক অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেল আবদুল হালিম।
শনিবার (২৪ আগস্ট) বেলা এগারোটার দিকে সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকার জনৈক আবুল খানের বসতঘরের পিছনের ডোবা থেকে ভাসমান অবস্থায় সুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত সুজন ওই একই এলাকার বাক প্রতিবন্ধী বাদল ফরাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় অটোচালক সুজন প্রতিদিনের মত গত ২২ আগস্ট ফজরের আযানের পরে তার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও সুজনের কোন সন্ধান না পেয়ে ২৩ আগস্ট বরগুনা থানায় নিখোঁজের ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করে সুজনের পরিবার। পরে শনিবার (২৪ আগস্ট) সকাল এগারোটার দিকে জাকিরতবক এলাকার জনৈক আবুল খানের বসত ঘরের পিছনের ডোবায় বাবা বদল খান ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন এসে থানায় খবর দিলে পুলিশ গিয়ে প্লাস্টিকের বস্তা ও মোটা রক সুতা দিয়ে মুখমণ্ডল বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে মুখমণ্ডল থেকে বস্তা খুলে দেওয়ার পরে মরদেহটি সুজনের বলে সনাক্ত করে নিহত সুজনের পরিবার। পরে নিহত সুজনের মরদেহটি ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জুয়েল শিকদার নামের একজন অটোরিকশা চালককে আটক করা হয়েছে।
নিহত সুজনের স্ত্রী বলেন, গত পরশুদিন ফজরের নামাজের পরে মাছের ট্রিপ নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলো সুজন। পরে মোবাইল ফোনে মুরগী নিয়ে আসার কথা বললে টাকা নেই বলে ফোনটি কেটে দেন। এরপর আর আমার সাথে যোগাযোগ হয়নি। পরে আমরা থানায় জিডি করেছি। আজকে সকলে সুজনের খোঁজ জানতে স্থানীয় গননাকারী এক ফকিরের কাছে গেলে এসময় বাড়ি থেকে ফোন দিয়ে বলে সুজনের লাশ পাওয়া গেছে। আমার স্বামীর হত্যা কান্ডের সাথে যেই জড়িত থাকুক আমি তার বিচার চাই।
বরগুনা সদর সার্কেল আবদুল হালিম বলেন, এখানে কয়েকদিন আগে একটি মারামারির ঘটনা ঘটেছিলো। এরপরে সুজন নামের একজন অটোরিকশা চালক নিখোঁজ হয়, পরে থানায় তারা একটি সাধারণ ডায়েরী করে। আজকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে সুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসময় সন্দেহজনকভাবে জুয়েল শিকদার নামের একজনকে আটক করা হয়েছে। এঘটনায় তদন্ত চলমান আছে, অপরাধী যেই হোক সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
(এস/এসপি/আগস্ট ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








