নোয়াখালীর সুবর্ণচরে বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে কেন্দ্রীয় ছাত্রদল
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে বন্যার্তদের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বন্যার কারণে পানিবন্দি মানুষদের মাঝে এ ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২৪ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিনভর একাধিকস্থানে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সহ-সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ, যুগ্ম - সাধারণ সম্পাদক নুর উদ্দিন শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন স্বপন,
সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারোয়ার উদ্দিন দিদার, ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিক উল্লাহ অশ্রু, জুবিলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছানাউল্লাহ রাসেল ও সুবর্ণচর উপজেলা বিএনপি'র বঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, দেশরত্ন তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, হবিগঞ্জ সহ যে সকল এলাকায় বন্যা দুর্গত সেই সকল এলাকায় আমরা ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে কাজ করবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত টিমের সদস্যরা বন্যাকবলিত এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ সদস্যের (সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক) একটি কেন্দ্রীয় টিম ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় কাজ শুরু করেছে।
একইসাথে কেন্দ্রীয় সংসদের পাঁচ সদস্যের চারটি টিম বন্যা দুর্গত জেলাগুলোতে কাজ শুরু করেছে। এছাড়া গতকাল থেকে বিভিন্ন জেলা শাখার সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবকে জেলাভিত্তিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।
টিমগুলোকে বর্ধিত করে ৫ সদস্যের টিম গঠন করা হয়েছে। বন্যাদুর্গত জেলাগুলোতে সেসব জেলার সুপার ফাইভের নেতৃবৃন্দ একটি টিম হিসেবে কাজ করছে।
কেন্দ্রীয় সংসদের পাঁচটিসহ জেলা নেতৃবৃন্দের সমন্বয়ে ১৫টি অর্থাৎ, জাতীয়তাবাদী ছাত্রদলের ২০টি টিম শুক্রবার সকাল থেকে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে সার্বক্ষণিক কাজ করছে।
এছাড়াও ছাত্রদলের উদ্যোগে নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
(ওএস/এসপি/আগস্ট ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








