বন্যায় ভেসে গেলো পুকুর, জলাশয় ও ঝিলের মাছ
চাঁদপুরে মেঘনা-ডাকাতিয়া নদীতে মাছ ধরার মহোৎসব
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : উজানের ঢল আর অতিবৃষ্টির পানিতে যখন পুরো জেলাবাসী জলাবদ্ধতা নিয়ে দুঃশ্চিন্তায়, ঠিক তখন একদল সৌখিন মৎস্য শিকারী মাছ শিকারে মেতে উঠেছেন। চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলাসহ চাঁদপুর জেলার নিম্নাঞ্চল বৃষ্টি ও বন্যার পানিতে প্লাবিত। সেই সাথে ভেসে গেছে বহু পুকুর জলাশয় ও ঝিলের চাষকৃত প্রায় সব মাছ। সেই মাছে চলে এসেছে খাল এমন কি মেঘনা-ডাকাতিয়া নদীতে। গত কদিন যাবত মৎস্য চাষীদের ভেসে যাওয়া মাছগুলো ধরার উৎসব চলছে নদীর পাড় কিংবা খাল বিলে।
সবচেয়ে বেশি সৌখিন মাছ শিকারের দৃশ্য চোখে পড়ে চাঁদপুর সদর বাগাদী স্লুইস গেট, শহরের ডাকাতিয়া ও মেঘনা নদীর পাড়। এসব এলাকায় রাত-দিন জেলে ফেলে চাষের মাছগুলো ধরা হয়।
সোমবার (২৬ আগস্ট) বিকালে মাছ শিকারের এই উৎসব দেখা যায়। অনেকেই সদরের বাগাদী ইউনিয়নের নানীপুর এলাকার স্লুইস গেটের ভেতরের এবং আশপাশে দেশীয় পদ্ধতিতে দেদারছে মৎস্য শিকার করছে।
এদিন স্লুইস গেট এলাকার পুলের দু’পাশে মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘ যানজট ছিল। স্থানীয়রা ছাড়াও দূর দূরান্তের উৎসুক মৎস্য শিকারিরা টেটা, জাল, খাচিসহ বিভিন্ন পদ্ধতিতে মাছ শিকারের উৎসবে মেতে ওঠে। কেউ নৌকার উপর কেউবা আবার ভেলার উপর দাঁড়িয়ে ঝাঁকি জাল ফেলে বা চার শিকের টেটা দিয়ে মৎস্য শিকারে ব্যস্ত। একটু পর পরই ছোট ও মাঝারি মানের রুই কাতলা মৃগেল মাছের পোনা ধরা পড়লে সবাই মিলে পাইছি পাইছি বলে বেশ উৎফুল্লতা দেখাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল জানান, গত এক সপ্তাহের অতি বৃষ্টির কারণে বিভিন্ন পেশাদার মৎস্য চাষীদের পুকুরের সব মাছ জলে ভেসে ডোবা নালা খাল বিল নদীতে চলে এসেছে। সেই মাছগুলোই মানুষ এখন মহা আনন্দে ধরছে। ডাকাতিয়ার দু’পাড়েই হাজারও মানুষ এভাবে মৎস্য শিকার করে চলেছে। এমন দৃশ্য দেখে মনে হচ্ছে এ যেনো মৎস্য শিকারীদের মিলন মেলা বসেছে।
এদিকে বিষয়টি নিয়ে চরম বিড়াম্বনায় চর বাগাদী পাম্প হাউজ কর্তৃপক্ষ। প্রকৌশলী শরীফ মাহমুদ বলেন, ‘এই স্থানটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অনেকেই এরমধ্যে ঢুকে মাছ শিকার করছেন। এতে আমাদের নিয়মিত কাজে ব্যঘাত ঘটছে। তাছাড়া যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা।’
এদিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় মৎস্য খামার হতে ভেসে যাওয়া পোনা মাছ ভেসাল জাল দিয়ে নির্বিচারে শিকার করা হচ্ছে। যা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করছি।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, এই উপজেলায় ১ হাজার ৬'শ বেশি মৎস্য চাষী রয়েছে। এবার চাঁদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া অতিবৃষ্টি ও উজানের ঢল আর বন্যার পানিতে উপজেলার অধিকাংশ পুকুর জলাশয় ও ঘেরের চাষকরা মাছ ভেসে গেছে।আমরা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা প্রণয়নের কাজ করছি।
(ইউএইচ/এসপি/আগস্ট ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৬ মার্চ ২০২৬
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








