বাজারে কাটা তারের বেড়া ও গণ শৌচাগার প্রকল্প
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : ক্ষমতার দাপট দেখিয়ে অনিয়ম আশ্রয় নিয়ে রামপুর বাজারে গরুর হাটে কাটা তারের বেড়া ও বীরগঞ্জ বাজারে গণশৌচাগারের (পাবলিক টয়লেট) কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মঞ্জুর আলীর বিরুদ্ধে। কোন প্রকার কাজ না করে প্রকল্পের টাকা তুলে নেওয়ায় দুই বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে চরম অসন্তোষ। এ ঘটনার বিচারের দাবিতে এলাকাবাসির পক্ষে আশুজিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত হোসেন আলী ভূইয়ার ছেলে আব্দুল হেলিম ভূইয়া গত ২০ আগস্ট নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে রামপুর বাজারে ইজারার অর্থ (ইউনিয়ন পরিষদের প্রাপ্য অংশ) দ্বারা রামপুর বাজারে গরুর হাটের পূর্বপাশে কাটা তারের বেড়া নির্মাণ কাজ বাবদ ২ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পের সভাপতি নিযুক্ত হন আশুজিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মঞ্জুর আলী। অপরদিকে বীরগঞ্জ বাজারে গণশৌচাগার (পাবলিক টয়লেট) নির্মাণ কাজের জন্য রামপুর বাজারের ইউপি অংশের প্রাপ্ত ২ লাখ টাকা দিয়ে আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পের সভাপতিও নিযুক্ত হন তিনি।
সরেজমিন গেলে ভুগিয়া গ্রামের মোঃ আলী আসগর ও রামপুর বাজারের ব্যবসায়ী রামনগর গ্রামের মোবারক হোসেন জানান, রামপুর বাজারের গরুর হাটে কাটা তারের কোন বেড়া দেওয়া হয়নি। কাজ না করেই ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী ক্ষমতার দাপট দেখিয়ে সম্পূর্ণ টাকা তুলে নিয়েছেন। আমরা এই অনিয়ম দুর্নীতির বিচার চাই।
এদিকে আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারের কাজলের ঘরের পাশে গণশৌচগার নির্মাণ প্রসঙ্গে বাজারের ব্যবসায়ী হাসুয়ারী গ্রামের মজিবুর রহমান ও বাজার কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী জাকির হোসেন নয়ন বলেন, বীরগঞ্জ বাজারে কোন গণশৌচাগারের নির্মাণ কাজ করা হয়নি। কাজ না করায় আমরা ব্যবসায়ীরা মলমুত্র ত্যাগ করতে গিয়ে খুব অসুবিধায় আছি। আমরা চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি বিচার চাই। বাজারের ব্যবসায়ী ও হাসুয়ারী গ্রামের নূর মিয়া জানান, ব্যবসায়ীদের সুবিধার্থে বাজারে পাবলিক টয়লেট নির্মাণ করে দেওয়ার জন্য দাবি জানাই সেই সাথে চেয়ারম্যানের অনিয়মন দুর্নীতির বিচার চাই।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাটা তারের বেড়া দেওয়া হয়েছিল। ৫ আগস্ট সরকার পদত্যাগ করার পর রামপুর বাজারে একটি আনন্দ মিছিল হয়। মিছিলকারীরা কাটা তারের বেরা ভেঙ্গে ও ছিড়ে নিয়ে যায় । তাছাড়া বীরগঞ্জ বাজারে গণশৌচাগারের (পাবলিক টয়লেট) কাজ করা হয়েছে। তবে গণশৌচাগারটি একটি ঘরের মধ্যে রয়েছে।
(এসবি/এসপি/আগস্ট ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








