মাসিক আইন শৃংখলা কমিটির সভায় উদ্বেগ
শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃংখলা সৃষ্টি করে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো মেনে নেওয়া হবেনা
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বখাটেদের আনাগোনা, ছাত্রীদের ইভটিজিং ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিশৃংখলা এবং শিক্ষদের জোর করে স্বাক্ষর নিয়ে পদত্যাগ করানোর ঘটনা মেনে নেওয়া হবেনা। সামাজিক অবক্ষয় রোধে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের একযোগে শক্তিশালীভাবে কাজ করতে হবে। নতুবা সকল শহীদদের রক্ত বৃথা যাবে, সমাজ যাবে রসাতলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কেন্দুয়া উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভায় বিভিন্ন অসংগতি মূলক কাজে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
বিভিন্ন জনের কথা শুনে সভাপতির বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকার বলেন, যদি ইউএনওর চাকুরী থেকে পদত্যাগ করে চলে যেতে হয়, যাবো, তবুও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিশৃংখলা সৃষ্টি করে জোর করে শিক্ষকদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে পদত্যাগ করানোর বিষয় মেনে নেওয়া হবে না। কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিম্মি করে জোর করে অচেতন অবস্থায় স্বাক্ষর নিয়ে তাকে পদত্যাগ করানো হয়। এই শিক্ষক চাপের মুখে পড়ে তার দেহের এক অংশের হাত-পা অবশ হয়ে যায়। তবুও তার কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়।
ইউএনও বলেন, তিনি আমার কাছে এসেছিলেন, কান্না জড়িত কণ্ঠে এ ঘটনার বর্ণনা করেছেন। আমি তার বর্ণনা শুনে সহ্য করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে সামাজিক চরম অবক্ষয় দেখা দিয়েছে। এসব অপকর্ম থেকে বেরিয়ে না আসতে পারলে আমাদের ভবিষ্যত প্রজন্ম তথা সমাজ ব্যবস্থা অন্ধকারে চলে যাবে। সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বখাটেদের আনাগোনা ও ইভটিজিং মূলক কার্যক্রম প্রতিরোধ করতে কেন্দুয়া থানা ওসিকে পরামর্শ দেন।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আজিজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার আহব্বায়ক দুলাল কান্তি চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোখলেছুর রহমান বাঙ্গালী, একডেমীক সুপারভাইজার শামিমা আক্তার প্রমুখ।
ইউএনও ইমদাদুল হক তালুকদার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাও কোন রাজনৈতিক দলের মিছিলে যাবেন না, শিক্ষকের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের ভালো ভাবে গড়ে তুলুন।
(এসবি/এসপি/আগস্ট ২৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








