কুলিয়ারচরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময়
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
এসময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা, কুলিয়ারচর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাজ্জাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর সাজ্জাদুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রধান বা অন্যান্য শিক্ষকগণের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ ও অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। কোথাও কোথাও শিক্ষকগণ ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এরূপ অবস্থা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি দেশের সংস্কার কার্যক্রমকে ব্যহত করছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তা নিষ্পত্তিকরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি নীতিমালা রয়েছে যা কোন অবস্থাতেই বগিরাগত শিক্ষার্থী বা বহিরাগত কোন ব্যক্তির প্ররোচনায় ভঙ্গ করা যাবে না। এ পরিস্থিতিতে সরকারি নির্দেশনার আলোকে অদ্য ১ সেপ্টেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী ও নির্দিষ্ট অভিভাবক ব্যতিত সকল বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। সকল ছাত্র-ছাত্রীদের তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসে যোগদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। যে সকল ব্যক্তিবর্গ শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।
বাংলাদেশ গঠনে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ২০০৯ সাল হতে পরবর্তী সময়ে লাইসেন্সকৃত সকল অস্ত্র এবং লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র জরুরী ভিত্তিতে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে কুলিয়ারচর সেনাক্যাম্পে জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান কর হলো। পরবর্তীতে এ সকল অবৈধ অস্ত্র যদি কারো জিম্মায় থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান। কোন অবস্থাতেই দুর্নীতি অথবা চাঁদাবাজিকে প্রশ্রয় দিবেন না। বাংলাদেশ সেনাবাহিনী দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে।
এসময় রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা রফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদৎ হোসেন শাহ্ আলম ও পৌর যুবদলের আহ্বায়ক মো. আজহার উদ্দিন লিটন প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মো. রফিকুল ইসলাম, মাওলানা মো. মোখলেসুর রহমান, শাহ্ মো. ফজলুল হক, মো. জসীম উদ্দিন, সুধাংশু চন্দ্র সূত্রধর, আনিসুজ্জামান, শেখ মুজিবুর রহমান, মো. মজিবুর রহমান, আব্দুল কাদির, মো. মতিয়ার রহমান, মো. রিয়াজুল করিম, এম এ কাশেম, সৈয়দা নাছিমা আক্তার ও মো. ফাইজ উল্লাহ প্রমুখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুলিয়ারচর উপজেলা প্রতিনিধিদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, আব্দুল হাসিব, ফয়সাল আহমেদ রাজিব, ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম আহমেদ, মাজেদুল ইসলাম সিফাত, আহমেদ সিফাত ও তন্ময় নবাব।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








