এখনও আতংক কাটেনি পরিবারের সদস্যদের
অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক একজনের রিমান্ড আবেদন
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : বাড়ির দেওয়াল টপকিয়ে বারান্দার গ্রীলের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ির লোকদের হাত পা বেধে অস্ত্রের মুখে দুর্ধষ ডাকাতির ঘটনায় ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের ধনাঢ্য ব্যক্তি কোবাদ আলীর বড় ছেলে সোহেল রানা বাদি হয়ে রোববার কেন্দুয়া থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত খোরশেদ উদ্দিন বাদশাকে রোববার সকালে নেত্রকোনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। একই সাথে বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে। খোরশেদ উদ্দিন বাদশার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় চরটেংগাবর গ্রামে। সে মৃত রমজান মিয়ার ছেলে বলে পুলিশকে জানায়।
জানা যায়, গত ৩০ আগস্ট শুক্রবার গভীর রাতে মুখোশপরা অস্ত্রধারী ডাকাতদল মজলিশপুর গ্রামের কোবাদ আলীর বাড়ির ‘আকন্দ ভিলার’ দেওয়াল টপকিয়ে উঠোনে প্রবেশ করে।
আজ রবিবার দুপুরে সরেজমিন গেলে কোবাদ আলীর ছোট ছেলে রাতুল আকন্দ বাবু জানান, গরমের কারণে তাদের ঘরের প্রত্যেকটি কক্ষের দরজা খোলা ছিল। তবে ডাকাত দলের সদস্যরা বারান্দায় গ্রীলের দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে প্রথমে তার ভাই সোহেল রানার হাত পিছন দিক নিয়ে বেধে ফেলে অস্ত্রের মুখে ডাকাতি শুরু করে। পরে তার ভাই ও ভাবিকে বাহির দিক থেকে দরজা আটকিয়ে অন্য কক্ষে যায়। সেখানে গিয়ে তাকে এবং তার বাবা কোবাদ আলীর হাত পা বেধে অস্ত্রের মুখে নগদ ৬/৭ লাখ টাকা ও ৭ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দলের সদস্যরা তার মাকেও মারপিট করে। মামলার বাদি সোহেল রানার মা লাকি খানম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার এই বয়সে এমন ঘটনা আর কোন দিন দেখিনি।
তিনি বলেন, আমার নাতি সোহেল রানার ৭ বছরের ছেলেকেও মারপিট করেছে এবং গলায় ছুরি ধরে ভয় দেখিয়েছে। ডাকাতদের ভয়ে আমাদের এখনও আতংক কাটেনি। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন খোরশেদ আলম বাদশাকে ব্রামনগাতী মোড় এলাকায় আটক করে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সমকালকে বলেন, ডাকাতির ঘটনায় ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, আটককৃত বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
(এসবি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








