কুলিয়ারচরে উপজেলা আ.লীগের সভাপতিকে প্রধান আসামি করে ২৮৪ জনের নামে মামলা
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান (৪০)’কে প্রধান আসামি করে ২৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা করেছে কলেজ পড়ুয়া এক ছাত্র।
গত ৩০ আগস্ট (শুক্রবার) উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পশ্চিম পাড়া গ্রামের মো. মজলু মিয়ার ছেলে অনার্স ৩য় বর্ষের ছাত্র মো. নয়ন মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর- ১৫।
মামলায় অন্যান্য আসামিরা হলেন- রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন (৫০), রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিশু (৫৫), উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৫৫), শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব (৪৫), ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন (৫৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু মিয়া (৫০), আওয়ামী লীগ নেতা ফাইজুল্লাহ মিয়া (৫৬), ব্যবসায়ী দেলোয়ার হোসেন লিটন (৫৫), সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আকরাম হোসেন (৪০), রামদী ইউনিয়ন পরিষদের সদস্য আ. হান্নান (৪৫), ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম বাবু (৩০), গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিরুজ্জামান নাজু (৪৮), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আলী ইসলাম (৩৫), যুবলীগ নেতা শরীফ হোসেন (৩৮), হাবিবুর রহমান রতন (৪৪), জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার শিক্ষক মাওলানা জহির মিয়া (৪৭) ও যুবলীগ নেতা ফিরুজ খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
অভিযোগ সূত্রে জানা যায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী কোটা আন্দোলন শুরু হলে সমগ্র দেশের ন্যায় গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলাস্থ বাজরা বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন করতে থাকে ছাত্র-ছাত্রীরা। এসময় ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো একসাথে দেশীয় অস্ত্রাদীসহ আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ম্যাসকার চালায়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান ও রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাল উদ্দিনের হুকুমে সকল আসামিগণ নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর হামলা করে দোকানপাট ভাঙচুর, ধ্বংসযজ্ঞ ও লুটপাট করতে থাকে। তখন উপস্থিত ছাত্র-ছাত্রীরা তাদের ধ্বংসযজ্ঞ প্রতিরোধ করতে চাইলে হামলাকারীরা ছাত্র-ছাত্রীদের মারধর করে। এসময় ছাত্র-ছাত্রীরা তাদের যৌক্তিক আন্দোলনের জন্য একত্রিত হয়ে স্লোগান ধরলে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলামের নির্দেশে ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দালনকে ছত্রভঙ্গ করার জন্য পরপর ৪টি ককটেল নিক্ষেপ করে বাজারের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা। তখন ছাত্র-ছাত্রীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং ককটেলের ধোয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা নেয় তারা।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান ও রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিনসহ অন্যান্য আসামিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান মামলা রুজু হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








