বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ
মদন প্রতিনিধি : মদন-ফতেপুর সড়কে বেহাল অবস্থার কারণে সীমাহীন দূর্ভোগে পড়েছে লোকজন। ১৩ কিলোমিটার সড়কের বেশীর ভাগ অংশ ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টির পানি জমে ডোবায় পরিণত হয়েছে। পৌরসভাসহ তিনটি ইউনিয়নের ২৫টি গ্রামের লোকজনের যাতায়াতের বিকল্প কোন রাস্তা না থাকায় বাধ্য হয়েই সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে প্রতিদিন যাতায়াত করছে হাজারো লোকজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মদন উপজেলার কার্যালয় ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মদন-ফতেপুর ১৩ কিলোমিটার সড়ক পৌরসদরের সাথে তিনটি ইউনিয়ন কে যুক্ত করেছে। মদন সদর ইউনিয়ন, তিয়শ্রী ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়নের ২৫ টি গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন। ২০০১ সালে পাকা করণের কাজ সম্পন্ন করা হলেও পরবর্তিতে ২০১৬ সালে সংস্কার করা হয়। নিম্ন মানের কাজ ও ভারীযানবাহন-বাস চলাচল করায় অতি অল্প সময়েই সড়কটি বেহাল দশা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কিন্তু বিকল্প কোন যাতায়াত ব্যবস্থা না থাকায় প্রতিদিনেই নানা সমস্যায় বাধ্য হয়ে যাতায়াত করছে লোকজন। এর সাথে সময় ক্ষেপনের সাথে সাথে অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে।
যাতায়াতকারী আব্দুল্লাহ,আমিনুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে মদন-ফতেপুর সড়কটি সংস্কার করা হয় না। সারা সড়কে গর্তের সৃষ্টি হওয়ায় কাদা পানি লেগেই থাকে। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় কষ্ট করে প্রতিদিন লোকজন যাতায়াত করছেন। অতিরিক্ত টাকা ছাড়া গাড়ি চালকরাও যাত্রী নিয়ে যেতে চায় না। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি সড়কটি যেন দ্রুত সংস্কার করে দেয়।’
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার সফি জানান, ‘উপজেলা সদরে যাওয়ার জন্য আমার ইউনিয়নের ৮ টি গ্রামের বিকল্প কোন রাস্তা নেই। আমার ইউনিয়নসহ তিনটি ইউনিয়নের অন্তত ২৫ টি গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও সংস্কারে তেমন উদ্যোগ নেওয়া হচ্ছে না। বেহাল সড়ক দিয়ে বাধ্য হয়েই আমরা প্রতিদিন যাতায়াত করছি। আমরা চাই সড়কটি দ্রুত সংস্কার করা হউক।’
মদন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান, ‘এ সড়কের গুরুত্ব অনুধাবন করে কাজের প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া জানান, ‘মদন-ফতেপুর সড়কটি বর্তমানে বেহাল অবস্থা। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।’
(এম/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








