ভৈরব মেডিল্যাব জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারে নবজাতকের মৃত্যু, সীলগালার নির্দেশ
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে নরমাল ডেলিভারি করতে গিয়ে এইড নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ১ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাতে পৌর শহরের কমলপুর এলাকা ঢাকা-সিলেট মহাসড়ক মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন মেডিল্যাব জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গর্ভধারিণী মা সুবর্ণা বেগম (২২) নরসিংদীর জেলার নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকার সিএনজি চালক ইয়ামিন মিয়ার স্ত্রী।
এদিকে অভিযুক্ত নার্স সুফিয়া বেগম ঘটনার পর পালিয়ে যায়। ঘটনার পর খবরটি ছড়িয়ে পড়লে সেখানে বৈষম্যবিরোধী ছাত্ররা, থানা পুলিশ, সেনাবাহিনীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ ঘটনাস্থলে যান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বিষয়টি প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পান। পরে তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের নির্দেশে হাসপাতালটি সিলগালা করার কথা থাকলেও স্থানীয়দের অনুরোধে সিলগালা না করে একটি তদন্ত কমিটি গঠন করেন। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এর আগেও মেডিল্যাব জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারে একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা। এখানেও রয়েছে তার বিভিন্ন অপকর্মের চিহ্ন। কিছুদিন আগেও সরকারি হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করেছেন। যা নিয়ে একাধিক পত্রিকায় রিপোর্ট হয়েছে। অদক্ষ নার্সদের দিয়ে চিকিৎসা কার্যক্রম চালায় হাসপাতাল কর্তৃপক্ষ। এদের প্রশিক্ষণ প্রাপ্ত নার্স নেই। আয়া বুয়াদের দিয়ে বিভিন্ন ভাবে নরমাল ডেলিভারী ও সিজারিয়ান অপারেশন করা হয়।
এ ঘটনার অভিযোগ করেন পলি বেগম। তিনি গর্ভবর্তী নারী সুবর্ণার ননাশ। তিনি এ প্রতিনিধিকে বলেন, ১ সেপ্টেম্বর সকালে ব্যথা উঠে সুবর্ণার। পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একটি আল্ট্রাসনোগ্রাম করতে বলে। বেলা ১২টায় কেয়ার নামে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করা হয়।
আল্ট্রাসনোগ্রাম দেখে ডা. জানান রিপোর্ট ভাল আছে। ১৫/২০ দিন পর ডেলিভারি করলেও চলবে। পরে পূর্ব পরিচিত সূত্রে বেলা ২টায় গর্ভবতী সুবর্ণাকে নিয়ে মেডিল্যাব জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারে গেলে এইড নার্স সুফিয়া বেগম স্বজনদের নরমাল ডেলিভারির আশ্বাস দেন। পরে অধিক মেডিসিন ব্যবহারের ফলে পেটেই নবজাতক শিশুটি মারা যায়। করুণ অবস্থায় গর্ভবতীর জীবনের ঝুঁকি নিয়ে শিশু ডেলিভারি করা হয়। এদিকে গর্ভধারিণী মায়েরও অবস্থা খারাপ হতে থাকে।
এ বিষয়ে সুবর্ণার দোলাভাই রাজিব মিয়া বলেন, হাসপাতালের নার্সের অবহেলায় নবজাকের মৃত্যু হয়েছে। আমরা অভিযোগ না করতে হাসপতাল কর্তৃপক্ষের সাথে বিষয়টি মিটমাটের আলোচনা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের নার্স ও চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায়, সুফিয়া বেগম একজন অভিজ্ঞ এইড নার্স। হাসপাতালের সবাই তাকে খালা বলে সম্বোধন করেন। তিনি আয়া বুয়ার মতো সব কাজই করে থাকেন।
এ বিষয়ে হাসপাতাল মালিক ডা. কেএনএম জাহাঙ্গীর বলেন, হাসপাতালে নরমাল ডেলিভারিগুলো নার্স ডাক্তার সমন্বয়েই করে। সুফিয়া একজন ভাল (দায়) এইড নার্স। অনাকাক্সিক্ষত ভাবে ঘটনাটি ঘটেছে। তবে হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
এ বিষয়ে কথা বলতে হাসপাতালে গেলে কর্তব্যরত এইড নার্স সুফিয়াকে খোঁজে পাওয়া যায়নি। এমনকি তার মুঠো ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প. প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, রাতেই খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষের অবহেলা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ধরণের অনিয়ম পাওয়া যায় হাসপাতালের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় হাসপাতালটি বন্ধ করে দেয়া হবে। জেলা সিভিল সার্জনের নির্দেশনায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিভাগের ডা. ফারজানা খান’কে প্রধান করে আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল করিম’ কে, সদস্য সচিব ও কনসালট্যান্ট (এনেস্থেসিয়া) ডা. এজেডএম ফরহাদ’কে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দাখিল করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সদ্য নবজাতকের মরদেহটি পুলিশ হেফাজতে দিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, নবজাতক শিশুটিকে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এসএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








